বিকল্প অর্থায়নে তিনি কোন উৎস পছন্দ করবেন- বিশ্লেষণ কর।
উত্তর: উপযুক্ততার নীতি অনুসরণের মাধ্যমে জনাব হক বিকল্প অর্থায়নের ক্ষেত্রে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি উৎস পছন্দ করবেন বলে আমি মনে করি। উপযুক্ততার নীতির বিষয়বস্তু হচ্ছে কম সময়ের জন্য অর্থের প্রয়োজন হলে স্বল্পমেয়াদি উৎস থেকে অর্থ সংগ্রহ করা। অনুরূপভাবে, দীর্ঘ সময়ের জন্য দীর্ঘমেয়াদি উৎস থেকে অর্থ সংগ্রহ করা। উদ্দীপকের জনাব হক ১০ কোটি টাকা মূলধন নিয়ে ব্যবসায় শুরু করেন। তিনি প্রতিষ্ঠানের ২০% অর্থ ব্যবসায় পরিচালনার জন্য সংরক্ষণ করেন। এতে তার ব্যবসায়ে মুনাফা বৃদ্ধি পেলেও বিভিন্ন দায় পরিশোধে সমস্যার সম্মুখীন হচ্ছেন। সমস্যা সমাধানে তিনি বিকল্প অর্থায়নের উৎস অনুসন্ধান করছেন। জনাব হককে পাওনাদারদের অর্থ সময়মতো পরিশোধ করার জন্য উপযুক্ত উৎস থেকে অর্থসংস্থান করতে হবে। এক্ষেত্রে চলতি দায় পরিশোধে তিনি স্বল্পমেয়াদি উৎস থেকে অর্থসংস্থান করতে পারেন। আর যদি দায় পরিশোধে বড় অঙ্কের অর্থের প্রয়োজন হয় সেক্ষেত্রে তিনি বিকল্প উৎস হিসেবে দীর্ঘমেয়াদি উৎস নির্বাচন করতে পারেন। সেক্ষেত্রে তিনি ব্যাংক থেকে দীর্ঘমেয়াদি ঋণ নিতে পারেন। কিংবা শেয়ার ইস্যুর মাধ্যমে বা অভ্যন্তরীণ উৎসের অন্যকোনো মাধ্যম থেকে অর্থসংস্থান করতে পারেন। অর্থাৎ অর্থায়নের প্রয়োজনের ধরন এবং সময় বিবেচনায় উপযুক্ততার নীতি অনুসারে তাকে বিকল্প অর্থায়নের উৎস পছন্দ করতে হবে যেন পরবর্তীতে দায় পরিশোধে আবার সমস্যায় পড়তে না হয়।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
বিকল্প অর্থায়নে তিনি কোন উৎস পছন্দ করবেন- বিশ্লেষণ কর।
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর