কেয়া লিমিটেড কোন ধরনের অগ্রাধিকার শেয়ার ইস্যু করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে কেয়া লিমিটেড সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার ইস্যু করেছে। সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে কোনো বছর কোম্পানির মুনাফা না হলে এ ধরনের শেয়ারমালিকগণ একটি নির্দিষ্ট হারে যে বছর মুনাফা হবে সে বছর বকেয়াসহ লভ্যাংশ পাবেন। আইন অনুযায়ী ছয় বছর পর্যন্ত বকেয়া লভ্যাংশ সঞ্চিত থাকে। উদ্দীপকে কেয়া লিমিটেড অগ্রাধিকার শেয়ার বিক্রয়ের জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেয়। ইস্যুকৃত শেয়ারের বৈশিষ্ট্য হলো শেয়ারের মালিকগণ পূর্ববর্তী বছরের বকেয়া লভ্যাংশ পরবর্তী বছরে প্রাপ্তির সুযোগ পাবেন। অর্থাৎ অপরিশোধিত লভ্যাংশ কোম্পানির কাছে পাওনা হতে। থাকে। মুনাফা অর্জিত হলে আগের পাওনাসহ বর্তমান লভ্যাংশ একসাথে পরিশোধ করা হয়। এ ধরনের বৈশিষ্ট্যসম্পন্ন শেয়ার হলো সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার। তাই বলা যায়, কেয়া লিমিটেড সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার ইস্যু করেছে।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
কেয়া লিমিটেড কোন ধরনের অগ্রাধিকার শেয়ার ইস্যু করেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর