মিস শান্তা ইসলাম কোন প্রকল্পে বিনিয়োগ করলে লাভবান হবেন? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে মূলধন বাজেটিং বলে। দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে কিংবা প্রকল্প নির্বাচনে মূলধন, বাজেটিং পদ্ধতি প্রয়োগ করে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এক্ষেত্রে মূলধন বাজেটিং পদ্ধতিগুলোর মধ্যে সর্বোত্তম পদ্ধতি হলো নিট বর্তমান মূল্য (NPV) পদ্ধতি। এটি বাট্টাকৃত পদ্ধতি। এ পদ্ধতি প্রয়োগ করে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করলে সঠিক বিনিয়োগ সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। সাধারণত যে প্রকল্পের নিট বর্তমান মূল্য (NPV) বেশি সে প্রকল্পটি অধিক লাভজনক প্রতীয়মান হয়। উদ্দীপকে লক্ষণীয় যে, A প্রকল্পের নিট বর্তমান মূল্য ৫০,০০০ টাকা এবং B প্রকল্পের নিট বর্তমান মূল্য ৭০,০০০ টাকা। অর্থাৎ A প্রকল্প অপেক্ষা B প্রকল্পের নিট বর্তমান মূল্য (৭০,০০০ – ৫০,০০০) = ২০,০০০ টাকা বেশি। এছাড়া মূলধন বাজেটিংয়ের অন্যান্য পদ্ধতিগুলোর ফলাফল বিবেচনা করলেও B প্রকল্পটি অধিক লাভজনক প্রতীয়মান হয়। এমতাবস্থায় বলা যায়, মিস শান্তা ইসলাম B প্রকল্পে বিনিয়োগ করলে লাভবান হবেন।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
মিস শান্তা ইসলাম কোন প্রকল্পে বিনিয়োগ করলে লাভবান হবেন? তোমার উত্তর…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর