অর্থায়নের ক্ষেত্রে জনাব 'P [গণিত] -এর গৃহীত নীতির তুলনায় একাধিক প্রকল্পে বিনিয়োগ নীতির যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে অর্থায়নের ক্ষেত্রে জনাব 'P [গণিত] এর গৃহীত ঝুঁকি ও মুনাফা নীতির তুলনায় পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি অধিক যুক্তিযুক্ত। ঝুঁকি ও মুনাফা নীতি অনুসারে বিনিয়োগযোগ্য মূলধন ক্ষেত্রবিশেষ অধিক মুনাফা প্রাপ্তির প্রত্যাশায় একটি প্রকল্পে বিনিয়োগ করা হয়। অপরদিকে, পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি অনুসারে মূলধন বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করা হয়। উদ্দীপকে জনাব 'P [গণিত] তার সঞ্চিত অর্থ বিনিয়োগ করতে চান। তার বন্ধু 'Q [গণিত] তাকে পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি অনুসারে একাধিক প্রকল্পে বিনিয়োগের পরামর্শ দেন। কিন্তু জনাব 'P [গণিত] অধিক লাভের প্রত্যাশায় সম্পূর্ণ মূলধন একটি প্রকল্পে বিনিয়োগ করেন। এক্ষেত্রে তিনি ঝুঁকি ও মুনাফা নীতি অনুসরণ করেন। জনাব 'P [গণিত] অধিক লাভের প্রত্যাশায় সম্পূর্ণ মূলধন কেবল একটি প্রকল্পে বিনিয়োগ করে ঝুঁকি অধিহার প্রত্যাশা করেছিলেন। তবে তিনি লোকসানের সম্মুখীন হন। সেক্ষেত্রে তার লোকসান পুষিয়ে নেওয়ার মতো আর কোনো প্রকল্প ছিল না। তবে তিনি যদি তার বন্ধু 'Q [গণিত] এর পরামর্শ গ্রহণ করে একাধিক প্রকল্পে বিনিয়োগ করতেন তবে একটি প্রকল্পের লোকসান অন্য প্রকল্পের লাভ দ্বারা পুষিয়ে নিতে পারতেন। ফলে তাকে মূলধন হারিয়ে নিঃস্ব অবস্থায় পড়তে হতো না। তাই বলা যায়, অর্থায়নের ক্ষেত্রে জনাব 'P [গণিত] এর গৃহীত ঝুঁকি ও মুনাফা নীতির তুলনায় পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি অধিক যুক্তিযুক্ত।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
অর্থায়নের ক্ষেত্রে জনাব 'P -এর গৃহীত নীতির তুলনায় একাধিক প্রকল্পে …
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর