অর্থায়নের কোন নীতি অনুসরণ না করায় শাপলা গ্রুপের আর্থিক ঝুঁকি বৃদ্ধি পায়? ব্যাখ্যা কর।
উত্তর: অর্থায়নের তারল্য ও মুনাফা নীতি অনুসরণ না করায় শাপলা গ্রুপের আর্থিক ঝুঁকি বৃদ্ধি পায়। তারল্য ও মুনাফার মধ্যে উপযুক্ত ভারসাম্য বজায় রাখার নীতিটি হলো তারল্য ও মুনাফা নীতি। এ নীতি অনুসারে ব্যবসায় প্রতিষ্ঠান চলতি ব্যয় নির্বাহে কাম্য পরিমাণ নগদ অর্থ বা তারল্য সংরক্ষণ করে অবশিষ্ট অর্থ মুনাফা অর্জনের উদ্দেশ্যে বিনিয়োগ করে থাকে। উদ্দীপকে শাপলা গ্রুপ একটি স্বনামধন্য কোম্পানি। সম্প্রতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তথা মুদ্রাস্ফীতির ফলে কোম্পানিটির বিক্রয় হ্রাস পায়। ফলে কর্মচারীদের বেতন পরিশোধে অতিরিক্ত অর্থ ব্যয় করায় প্রতিষ্ঠানটির আর্থিক ঝুঁকি বৃদ্ধি পায়। মূলত ঋণের কিস্তি পরিশোধের অক্ষমতা থেকে আর্থিক ঝুঁকি সৃষ্টি হয়। প্রতিষ্ঠানটি দায় পরিশোধে কাম্য পরিমাণ তারল্য বা নগদ অর্থ সংরক্ষণ করলে আর্থিক ঝুঁকিতে পড়তে হতো না। তাই বলা যায়, অর্থায়নের তারল্য ও মুনাফা নীতি অনুসরণ না করার ফলে শাপলা গ্রুপের আর্থিক ঝুঁকি বৃদ্ধি পায়।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
অর্থায়নের কোন নীতি অনুসরণ না করায় শাপলা গ্রুপের আর্থিক ঝুঁকি বৃদ্ধি…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর