কোম্পানিটি প্রকৃত লক্ষ্য অর্জনে সমর্থ হয়েছে- তুমি কি একমত? উদ্দীপকের আলোকে তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকের শাপলা কোম্পানিটি প্রকৃত লক্ষ্য তথা সম্পদ সর্বাধিকরণ লক্ষ্যটি অর্জনে সমর্থ হয়েছে- এর সাথে আমি একমত। সম্পদ সর্বাধিকরণ বলতে শেয়ারের বাজারমূল্য সর্বাধিকরণকে বোঝায়। এ লক্ষ্যটি অর্থের সময়মূল্য, নগদ প্রবাহ ও ঝুঁকি বিবেচনা করে বিধায় এটি অর্থায়নের প্রকৃত লক্ষ্য হিসেবে বিবেচিত হয়। উদ্দীপকে শাপলা কোম্পানিটি ব্যবসায় সম্প্রসারণ করার ফলে উক্ত কোম্পানিটি ভোক্তাদের চাহিদা অনুযায়ী নিত্যনতুন পণ্য উৎপাদনে সমর্থ হয়। ফলে কোম্পানিটির পণ্যের চাহিদা ও মুনাফা উভয়ই বৃদ্ধি পায়। অধিকন্তু, বাজারে কোম্পানিটির শেয়ারের বিক্রয়মূল্য লিখিত মূল্য অপেক্ষা অনেক বেশি হয়। অর্থাৎ কোম্পানিটির শেয়ারের বাজারমূল্য বাড়ে। শেয়ারের বাজারমূল্য বৃদ্ধি সম্পদ সর্বাধিকরণের নির্দেশক। শাপলা কোম্পানি ব্যবসায় সম্প্রসারণ করেছে। ফলে কোম্পানিটির সাথে সম্পৃক্ত সকল পক্ষের মধ্যে বিষয়টি প্রচার হয়। এছাড়া প্রতিষ্ঠানটির পণ্যের চাহিদাও বাজারে ব্যাপক রয়েছে। তাই পুঁজিবাজারেও উক্ত কোম্পানির শেয়ারমূল্যের ওপর ইতিবাচক প্রভাব রয়েছে অর্থাৎ শেয়ারের বাজারমূল্য ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। শেয়ারের বাজারমূল্য বৃদ্ধি পাওয়ায় বলা যায়, শাপলা কোম্পানি অর্থায়নের প্রকৃত লক্ষ্য তথা সম্পদ সর্বাধিকরণ লক্ষ্যটি অর্জনে সমর্থ হয়েছে।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
কোম্পানিটি প্রকৃত লক্ষ্য অর্জনে সমর্থ হয়েছে- তুমি কি একমত? উদ্দীপকে…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর