রক্ষণাবেক্ষণ ব্যয় স্থায়ী, পরিবর্তনশীল নাকি আধা পরিবর্তনশীল তা কারণসহ উল্লেখ করো।
উত্তর: রক্ষণাবেক্ষণ ব্যয়ের ধরন কারণসহ নিচে উল্লেখ করা হলো: রক্ষণাবেক্ষণ ব্যয় আধা-পরিবর্তনশীল ব্যয়। কারণ রক্ষণাবেক্ষণ ব্যয় দুটি কার্যস্তরে পরিবর্তন হলেও অনুপাতিক হারে পরিবর্তন হয়নি। অর্থাৎ কার্যমাত্রা বৃদ্ধি পেলে আধা-পরিবর্তনশীল ব্যয়ের স্থায়ী অংশ অপরিবর্তিত থাকে এবং পরিবর্তনশীল অংশ কার্যমাত্রা বৃদ্ধির অনুপাতে বাড়ে। অনুরূপভাবে কার্যমাত্রা হ্রাস পেলে আধা- পরিবর্তনশীল ব্যয়ের স্থায়ী অংশ পরিবর্তিত হয় না কিন্তু পরিবর্তনশীল অংশ কার্যমাত্রা অনুপাতে হ্রাস পায়। যেমন: ৬০% উৎপাদন স্তরে ব্যয় হার ১৬,৫০০÷ ৯০০ = ১৮.৩৩ টাকা। ১০০% উৎপাদন স্তরে ব্যয় হার ২২,৫০০ ÷ ১,৫০০ = ১৫ টাকা। সুতরাং দুই উৎপাদন স্তরে ব্যয়ের হার ভিন্ন হওয়ায় এটি আধা পরবর্তনশীল ব্যয়।
HSC Accounting 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Accounting 2nd Paper · সৃজনশীল
রক্ষণাবেক্ষণ ব্যয় স্থায়ী, পরিবর্তনশীল নাকি আধা পরিবর্তনশীল তা কারণস…
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর