উদ্দীপক
সেলিম ইস্পাত লিমিটেড প্রতিটি ৫০ টাকা মূল্যের ৫০,০০০ শেয়ারে বিভক্ত ২৫,০০,০০০ টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয়। কোম্পানি উহার ৩০,০০০ শেয়ার ১০% অধিহারে জনসাধারণের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করে। কোম্পানি মোট ৩৮,০০০ শেয়ারের আবেদন পেল। ইস্যুকৃত শেয়ারগুলো যথারীতি আবণ্টন করা হয় এবং অতিরিক্ত আবেদনের সমুদয় টাকা ফেরত দেওয়া হলো। শেয়ার প্রতি ১ টাকা অবলেখকের কমিশন এবং ০.৫০ টাকা করে ব্যাংক চার্জ প্রদান করা হলো। উহা ছাড়া কোম্পানি ৩,০০,০০০ টাকার একটি মেশিন ক্রয় করে উহার মূল্য বাবদ ৩,০০০ শেয়ার প্রতি শেয়ার ১০০ টাকা মূল্যে ইস্যু করেন।