সততা ও একতা কোম্পানি দুটির মধ্যে কোন কোম্পানির বিনিয়োগ অধিক যুক্তিযুক্ত? মতামতসহ বিশ্লেষণ করো।
উত্তর: সততা ও একতা কোম্পানি দুটির মধ্যে একতা কোম্পানির বিনিয়োগ অধিক যুক্তিযুক্ত। কোনো প্রতিষ্ঠান তার সম্পূর্ণ অর্থ এক বা একাধিক খাতে বিনিয়োগ করে। এর মূল উদ্দেশ্য ঝুঁকি হ্রাস করা। আবার, অর্জিত মুনাফা আনুপাতিক হারে লভ্যাংশ বণ্টন ও ভবিষ্যৎ ব্যবহারের জন্য সংরক্ষণ করে। ফলে ব্যবসায়ের দীর্ঘমেয়াদি লক্ষ্যও অর্জিত হয়। উদ্দীপকে সততা কোম্পানি শুধু পেস্ট উৎপাদন ও বিক্রয় করে। প্রতিষ্ঠানটি মোট লাভের ২৫% লভ্যাংশ হিসেবে বণ্টন করে। অন্যদিকে, একতা কোম্পানি পেস্ট, শ্যাম্পু, পাউডার ইত্যাদি উৎপাদন ও বিক্রয় করে। সুনাম বৃদ্ধির লক্ষ্যে মোট লাভের ১৫% লভ্যাংশ হিসেবে বণ্টন করে। ব্যবসায় সম্প্রসারণের উদ্দেশ্যে মুনাফার কিছু অংশ সংরক্ষণও করে। প্রথমত, সততা কোম্পানির বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। কারণ কোনো কারণে পেস্টের ব্যবসায় ভালো না করলে প্রতিষ্ঠানটি দেউলিয়া হয়ে যাবে। কিন্তু একতা কোম্পানির ক্ষেত্রে একটি পণ্য থেকে মুনাফা ভালো না হলে তা অন্য পণ্যের মুনাফার সাথে সমন্বয় করা যাবে। আবার, সততা কোম্পানি ব্যবসায় সম্প্রসারণের জন্য মুনাফাও সংরক্ষণ করে না। অন্যদিকে, একতা কোম্পানি ব্যবসায় সম্প্রসারণে মুনাফার একটি অংশ সংরক্ষণ করে। ফলে প্রতিষ্ঠানটি তার দীর্ঘমেয়াদি লক্ষ্য সম্পদ সর্বাধিকরণও করতে পারবে। তাই বলা যায়, সততা ও একতা কোম্পানি দুটির মধ্যে একতা কোম্পানির বিনিয়োগ যথার্থ হয়েছে ।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
সততা ও একতা কোম্পানি দুটির মধ্যে কোন কোম্পানির বিনিয়োগ অধিক যুক্তি…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর