মি. রফিক বিনিয়োগের ক্ষেত্রে অর্থায়নের কোন নীতি অনুসরণ করেছেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে মি. রফিক বিনিয়োগের ক্ষেত্রে অর্থায়নের পোর্টফোলিও বৈচিত্র্যায়ণের নীতি অনুসরণ করেছেন। পোর্টফোলিও নীতিতে বিনিয়োগকারী তার অর্থ একটি সম্পদে বিনিয়োগ না করে একাধিক সম্পদে বিনিয়োগ করেন। এ নীতি অনুযায়ী একজন বিনিয়োগকারীর ভিন্নধর্মী প্রতিষ্ঠানে বিনিয়োগ করা উচিত। এ নীতির মূল উদ্দেশ্য ঝুঁকি হ্রাস করা। উদ্দীপকে মি. শফিক ও মি. রফিক দুইজন বন্ধু। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগে পড়ালেখা করছেন। তারা উভয়ই তাদের টিউশনির টাকা দিয়ে শেয়ারে বিনিয়োগ করলেন । বিনিয়োগের ক্ষেত্রে মি. রফিক তার সমুদয় অর্থ দিয়ে তিনটি কোম্পানির শেয়ার কেনেন। এক্ষেত্রে তার কোনো শেয়ারে লোকসান হলেও বাকি শেয়ারগুলোর মুনাফা দিয়ে সেই লোকসান পুষিয়ে নিতে পারবেন। এতে তার বিনিয়োগের ঝুঁকি কমেছে। আমরা জানি, একজন বিনিয়োগকারী পোর্টফোলিও নীতি অনুযায়ী একাধিক সম্পদে বিনিয়োগ করে ঝুঁকি কমিয়ে থাকে। সুতরাং বলা যায়, উদ্দীপকে মি. রফিক তার বিনিয়োগে পোর্টফোলিও বৈচিত্র্যায়ণের নীতি অনুসরণ করেছেন।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
মি. রফিক বিনিয়োগের ক্ষেত্রে অর্থায়নের কোন নীতি অনুসরণ করেছেন? ব্য…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর