বিনিয়োগের ক্ষেত্রে পোর্টফোলিও নীতি বিবেচনা করা হয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর: বিনিয়োগের ঝুঁকি বণ্টন ও হ্রাস করার জন্য বিনিয়োগের ক্ষেত্রে পোর্টফোলিও নীতি বিবেচনা করা হয়। কোনো একটি প্রকল্পে বেশি পরিমাণ বা সম্পূর্ণ অর্থ বিনিয়োগ করা অনেক বেশি ঝুঁকিপূর্ণ। তবে একাধিক প্রকল্প বা সম্পদে বিনিয়োগের মাধ্যমে ঝুঁকি কমানো যায়। এটিকে পোর্টফোলিও বৈচিত্র্যায়ণের নীতি বলে। উদ্দীপকে একতা কোম্পানি পেস্ট, শ্যাম্পু, পাউডার ইত্যাদি উৎপাদন ও বিপণন করে। অর্থাৎ, প্রতিষ্ঠানটি একাধিক পণ্যে বিনিয়োগ করেছে। কোম্পানিটি চাইলে সততা কোম্পানির মতো একটি পণ্য নিয়েই ব্যবসায় করতে পারত। কিন্তু তা অনেক বেশি ঝুঁকিপূর্ণ হতো। কারণ কোনো কারণে ঐ পণ্য বিক্রি না হলে প্রতিষ্ঠানটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হতো। কিন্তু একাধিক পণ্য নিয়ে ব্যবসায় করায় প্রতিষ্ঠানটির ঝুঁকি হ্রাস পাবে। এক্ষেত্রে একটি পণ্যের মুনাফা দিয়ে অন্য পণ্যের ক্ষতি পুষিয়ে নিতে পারবে। তাই বলা যায়, বিনিয়োগের ঝুঁকি বণ্টন ও হ্রাস করার জন্যই পোর্টফোলিও নীতি ব্যবহার করা হয়।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
বিনিয়োগের ক্ষেত্রে পোর্টফোলিও নীতি বিবেচনা করা হয় কেন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর