জনাব শফিকের প্রতিষ্ঠানটির ব্যবস্থাপকের ধারণা সামাজিক দায়বদ্ধতা উল্লেখপূর্বক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে জনাব শফিকের প্রতিষ্ঠানটির ব্যবস্থাপকের সামাজিক দায়বদ্ধতা পালনের মানসিকতা প্রতিষ্ঠানটির ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। সমাজের প্রতি ব্যবসায়ের যে দায়িত্ব থাকে, তাকে ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা বলে। ব্যবসায় প্রতিষ্ঠান শেয়ারমালিক, ক্রেতা ও ভোক্তা, শ্রমিক-কর্মচারী, সাধারণ সম্প্রদায়সহ সমাজের বিভিন্ন পক্ষের প্রতি দায়িত্ব পালন করে। উদ্দীপকে জনাব শফিকের প্রতিষ্ঠানটি মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত একটি ব্যবসায় প্রতিষ্ঠান। তবে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সাধারণ সম্প্রদায়ের প্রতি দায়িত্ব পালন করে প্রতিষ্ঠানের সুনাম বাড়ানোর জন্য কাজ করে যাচ্ছেন। উদ্দীপকে জনাব শফিকের প্রতিষ্ঠানটি ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতাকে প্রাধান্য দেওয়ায় উক্ত প্রতিষ্ঠানের ব্যয় বাড়লেও দীর্ঘমেয়াদে প্রতিষ্ঠানটি এর সুফল ভোগ করবে। কেননা সামাজিক দায়বদ্ধতা পালন করায় প্রতিষ্ঠানটির সুনাম বাড়বে। ফলে প্রতিষ্ঠাটির বিক্রয় বাড়বে। আর বিক্রয় বাড়লে প্রতিষ্ঠানটির মুনাফাও বাড়বে। তাই বলা যায়, জনাব শফিকের প্রতিষ্ঠানটির ব্যবস্থাপকের সামাজিক দায়বদ্ধতা পালনের মানসিকতা প্রতিষ্ঠানটির ওপর ইতিবাচক প্রভাব ফেলবে।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
জনাব শফিকের প্রতিষ্ঠানটির ব্যবস্থাপকের ধারণা সামাজিক দায়বদ্ধতা উল্ল…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর