উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য মুনাফা সংরক্ষণে অর্থায়নের কোন লক্ষটি অর্জিত হবে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে ডিকে লি.-এর উল্লেখযোগ্য মুনাফা সংরক্ষণে অর্থায়নের সম্পদ সর্বাধিকরণ লক্ষ্যটি অর্জিত হবে। সম্পদ সর্বাধিকরণ বলতে শেয়ারের বাজারমূল্য সর্বাধিকরণকে বোঝায়। এ লক্ষ্যটি অর্থের সময়মূল্য, নগদ প্রবাহ ও ঝুঁকি বিবেচনা করে বিধায় এটি অর্থায়নের চূড়ান্ত লক্ষ্য হিসেবে বিবেচিত হয়। উদ্দীপকে ডিকে লি. এর অন্যতম পরিচালক মি. অভিজিৎ। তিনি চান মুনাফার উল্লেখযোগ্য অংশ ব্যবসায় সম্প্রসারণের জন্য জমা রাখতে।যা দীর্ঘমেয়াদে প্রতিষ্ঠানের শেয়ারের বাজারমূল্য বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে। আর শেয়ারের বাজারমূল্য বৃদ্ধি পেলে প্রতিষ্ঠানের সম্পদ সর্বাধিকরণ হবে। সম্পদ সর্বাধিকরণের অন্যতম নির্দেশক হলো শেয়ারের বাজারমূল্য বৃদ্ধি। উদ্দীপকে ডিকে লি. এর ব্যবসায় সম্প্রসারিত হলে প্রতিষ্ঠানটি অধিকসংখ্যক গ্রাহকদের পণ্য ও সেবা দিতে সক্ষম হবে। এতে প্রতিষ্ঠানের সুনাম ও পরিচিতি বাড়বে। যার ইতিবাচক প্রভাব পড়বে উক্ত কোম্পানির শেয়ারের বাজারমূল্যে। তাই বলা যায়, ডিকে লি.-এর উল্লেখযোগ্য মুনাফা সংরক্ষণে অর্থায়নের সম্পদ সর্বাধিকরণ লক্ষ্যটি অর্জিত হবে।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য মুনাফা সংরক্ষণে অর্থায়নে…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর