জনাব রহিম কোন ধরনের আর্থিক কার্যাবলি সম্পাদন করেছেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে জনাব রহিম 'তহবিল সংগ্রহ' সংক্রান্ত আর্থিক কার্যাবলি সম্পাদন করেছেন। তহবিল সংগ্রহ বলতে তহবিলের বিভিন্ন উৎস নির্বাচন এবং এসব উৎসের সুবিধা-অসুবিধা বিশ্লেষণ করে মূলধন সংগ্রহ করাকে বোঝায়। এটি আর্থিক ব্যবস্থাপকের একটি গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচিত হয়।উদ্দীপকে জনাব রহিম মুন লি. এর আর্থিক ব্যবস্থাপক। তিনি উৎপাদন বিভাগের সক্ষমতা বাড়াতে নতুন মেশিন ক্রয় করতে চান। তাই ব্যাংক থেকে ১০% সুদের হারে ১২ বছরের জন্য ঋণ গ্রহণ করেন। অর্থাৎ ঋণ মূলধন সংগ্রহের মাধ্যমে তিনি প্রয়োজনীয় অর্থসংস্থান করেন। এক্ষেত্রে ঋণ মূলধন কম ব্যয়যুক্ত উৎস- বিধায় শেয়ারহোল্ডারদের আয় বেড়ে যাবে। সুতরাং বলা যায়, তহবিল সংগ্রহের উৎসগুলোর সুবিধা-অসুবিধা বিবেচনায় জনাব রহিম 'তহবিল সংগ্রহ' সংক্রান্ত কার্যাবলি সম্পাদন করেছেন।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
জনাব রহিম কোন ধরনের আর্থিক কার্যাবলি সম্পাদন করেছেন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর