মূলধন ব্যয়ের পরিবর্তন মূলধন বাজেটিংকে কীভাবে প্রভাবিত করে? ব্যাখ্যা কর।
উত্তর: দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে মূলধন বাজেটিং বলে। একটি কোম্পানি তার দীর্ঘমেয়াদি বিনিয়োগ প্রকল্প হতে সর্বনিম্ন যে পরিমাণ আয় প্রত্যাশা করে এবং যেটা থেকে আয়ের হার কম হলে কোম্পানি লোকসানের সম্মুখীন হবে তাকে মূলধন ব্যয় বলে। একটি দীর্ঘমেয়াদি প্রকল্পে বিভিন্ন সময়ে মূলধনের প্রয়োজন হয়। কোম্পানি প্রকল্পের শুরুতে একটি মূলধন ব্যয় প্রাক্কলন করে থাকে। পরবর্তীতে যদি মূলধন ব্যয় বেড়ে যায় তবে প্রকল্প ব্যয়ও বেড়ে যাবে। এতে করে প্রকল্পটি ক্ষতির সম্মুখীন হতে পারে। তাই বলা যায়, মূলধন ব্যয়ের পরিবর্তন মূলধন বাজেটিংকে প্রভাবিত করে।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
মূলধন ব্যয়ের পরিবর্তন মূলধন বাজেটিংকে কীভাবে প্রভাবিত করে? ব্যাখ্যা…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর