কোম্পানিটি নিট মুনাফার ১০০% লভ্যাংশ প্রদান করায় কোম্পানিটির কী কী সমস্যা হতে পারে তা অর্থায়ন কার্যাবলির আলোকে উল্লেখ করো ।
উত্তর: সিমেন্স লি.-এর নিট মুনাফার ১০০% লভ্যাংশ প্রদান অর্থায়নের তহবিল বণ্টন কার্যাবলির অন্তর্গত।অর্জিত মুনাফা হতে লভ্যাংশ প্রদান, ভবিষ্যৎ বিনিয়োগের জন্য সংরক্ষণ, ঋণদাতাদের সুদ প্রদান ইত্যাদি কাজই তহবিল বণ্টন। কোনো কোম্পানি সাধারণত অর্জিত মুনাফার সকল অংশ লভ্যাংশ আকারে বণ্টন করে না । বরং চলতি মূলধন হিসেবে কিছু অংশ সংরক্ষণ করে ।উদ্দীপকে সিমেন্স লি. নেটওয়ার্ক সরঞ্জাম ব্যবসায়ের সাথে জড়িত একটি বহুজাতিক কোম্পানি। কোম্পানিটি বর্তমানে ১০ কোটি টাকা কর- পরবর্তী মুনাফা অর্জন করেছে। প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের নিট মুনাফার ১০০% লভ্যাংশ প্রদান করেছে। ফলে কোম্পানিটি মুনাফার সম্পূর্ণ অংশ লভ্যাংশ হিসেবে বণ্টন করেছে। ফলে কোম্পানিটি ভবিষ্যতে বিনিয়োগ করার সুযোগ হ্রাস করেছে। এছাড়াও প্রতিষ্ঠানটির ব্যবসায়িক প্রসারও ঘটবে না । আবার, সম্পূর্ণ লভ্যাংশ বণ্টন করায় ব্যবসায় পরিচালনায় চলতি মূলধনের ঘাটতি সৃষ্টি হতে পারে।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
কোম্পানিটি নিট মুনাফার ১০০% লভ্যাংশ প্রদান করায় কোম্পানিটির কী কী …
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর