সাদমানের কোন বিকল্পটি গ্রহণ করা উচিত? অর্থের সময়মূল্যের ধারণার আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের দ্বিতীয় বিকল্পের বর্তমান মূল্য নির্ণয়: দেওয়া আছে, উদ্দীপকের মোটর সাইকেলের বর্তমান মূল্য ১,৫০,০০০ টাকা ।ডাউন পেমেন্ট ২৫% অর্থাৎ, ১,৫০,০০০ × ২৫% = ৩৭,৫০০ টাকা। অবশিষ্ট ৭৫% মাসিক ৩,০০০ টাকা কিস্তিতে পরিশোধ করতে হবে। যার বর্তমান মূল্য ১,৩৪,৮৬৫.১২ টাকা [গ নং থেকে পাওয়া]। অর্থাৎ, দ্বিতীয় বিকল্প মোতাবেক মোট পরিশোধিত মূল্য হবে (১,৩৪,৮৬৫.১২ + ৩৭,৫০০) = ১,৭২,৩৬৫.১২ টাকা। অন্যদিকে, প্রথম বিকল্প গ্রহণ করলে বর্তমানে পরিশোধ করতে হবে ১,৫০,০০০ টাকা। বর্তমান মূল্য বিবেচনায় বিকল্প গ্রহণ করলে (১,৭২,৩৬৫.১২ – ১,৫০,০০০) = ২২,৩৬৫.১২ টাকা কম পরিশোধ করতে হবে। তাই বলা যায়, মোটর সাইকেল ক্রয়ের জন্য উদ্দীপকের সাদমানের প্রথম বিকল্প গ্রহণ করা উচিত।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
সাদমানের কোন বিকল্পটি গ্রহণ করা উচিত? অর্থের সময়মূল্যের ধারণার আলো…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর