উদ্দীপকের বন্ডটির বর্তমান মূল্য নির্ণয় :
এখানে,
অভিহিত মূল্য (FV) = ১,০০০ টাকা
মেয়াদপূর্তি মূল্য (MV) = ১,০০০ টাকা
বাজারমূল্য (SV) = ১,০৫০ টাকা
সুদের পরিমাণ (I) = ১,০০০ × ১৫% = ১৫০ টাকা
মেয়াদকাল (n) = ৫ বছর
প্রত্যাশিত আয়ের হার (Kg) = ১২% বা, ০.১২
আমরা জানি,
পরিশোধযোগ্য বন্ডের বর্তমান মূল্য,
V_B=I \times\left[\frac{1-\frac{1}{\left(1+K_d\right}^n}}{K_d}\right]+\frac{M V}{\left(1+K_d\right}^n}
\begin{aligned}& =১৫০ \times\left[\frac{১-\frac{১}{(১+০.১২}^৫}}{০.১২}\right]+\frac{১,০০০}{(১+০.১২}^৫} \\& =১৫০ \times\left[\frac{১-\frac{১}{(১.১২}^৫}}{০.১২}\right]+\frac{১,০০০}{(১.১২}^৫} \\& =১৫০ \times\left[\frac{১-০.৫৬৭৪২৭ }{০.১২}\right]+\frac{১,০০০}{১.৭৬২৩৪২}\end{aligned}
= (১৫০ × ৩.৬০৪৭৭৫) + ৫৬৭.৪৩
= ৫৪০.৭২ + ৫৬৭.৪৩
= ১,১০৮.১৫ টাকা
লক্ষণীয় যে, উদ্দীপকের বন্ডটির বাজারমূল্য ১,০৫০ টাকা; যা উক্ত বন্ডের বর্তমান মূল্য ১,১০৮.১৫ টাকা হতে কম। এ বন্ডে বিনিয়োগ করলে লাভ হবে (১,১০৮.১৫ ১,০৫০) = ৫৮,১৫ টাকা। এমতাবস্থায় বলা যায়, যদি প্রত্যাশিত আয়ের হার ১২% হয়, তবে উক্ত বন্ডে বিনিয়োগ লাভজনক হবে।