উদ্দীপকে জনাব রফিক অর্থায়নের কোন কোন কার্যাবলি সম্পাদন করেছেন? আলোচনা করো।
উত্তর: জনাব রফিক অর্থায়নের তহবিল সংগ্রহ, বিনিয়োগ ও বণ্টনের কাজ সম্পাদন করেছেন। তহবিলের বিভিন্ন উৎস নির্বাচন ও এদের সুবিধা-অসুবিধা বিশ্লেষণ করে মূলধন সংগ্রহ করাই তহবিল সংগ্রহ। সংগৃহীত তহবিল লাভজনক খাতে বিনিয়োগ করাই বিনিয়োগ কার্যাবলির অন্তর্গত। ব্যবসায়ের অর্জিত মুনাফা হতে লভ্যাংশ ও ঋণের সুদ প্রদান এবং ব্যবসায়ে সংরক্ষণ করাই তহবিল বণ্টন। উদ্দীপকে জনাব রফিক রহিমা এন্ড কোম্পানির আর্থিক ব্যবস্থাপক। তাদের পূবালী ব্যাংকে ৯,০০,০০০ টাকা জমা ছিল। তিনি উক্ত অর্থ স্কয়ার কোম্পানির শেয়ারে বিনিয়োগ করেন। বছর শেষে প্রতিষ্ঠানটি ২৫% মুনাফা করে। তিনি উক্ত লাভের ১০% শেয়ারহোল্ডারদের লভ্যাংশ হিসেবে প্রদান করেন । তহবিলের উৎসের খরচ ও সুবিধা-অসুবিধা বিবেচনা করে তহবিল সংগ্রহ করা হয়। জনাব রফিক পূবালী ব্যাংক থেকে ৯,০০,০০০ টাকা তুলে তহবিল সংগ্রহের কাজ করেছেন। সংগৃহীত তহবিল লাভজনক খাতে বিনিয়োগ করেই ব্যবসায় প্রতিষ্ঠান তার কার্যক্রম পরিচালনা করে। জনাব রফিকের স্কয়ার কোম্পানির শেয়ার ক্রয় একটি বিনিয়োগ সিদ্ধান্ত। বিনিয়োগ হতে প্রাপ্ত মুনাফা জনাব রফিকের আনুপাতিক হারে সংরক্ষণ ও লভ্যাংশ হিসেবে বণ্টন হলো তহবিল বণ্টন কার্যাবলির অন্তর্গত। তাই বলা যায়, জনাব রফিক অর্থায়নের তহবিল সংগ্রহ, তহবিল বিনিয়োগ ও তহবিল বণ্টনের কাজ সম্পাদন করেছেন।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব রফিক অর্থায়নের কোন কোন কার্যাবলি সম্পাদন করেছেন? আলো…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর