সিরাজ টেক্সটাইল কোম্পানির আর্থিক ব্যবস্থাপক অর্থায়নের কোন নীতি অনুসরণ করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সিরাজ টেক্সটাইল কোম্পানির আর্থিক ব্যবস্থাপক অর্থায়নের তারল্য ও মুনাফা নীতি অনুসরণ করেছেন। তারল্য ও মুনাফার মধ্যে উপযুক্ত ভারসাম্য বজায় রাখার নীতিটি হলো তারল্য ও মুনাফা নীতি। এ নীতি অনুসারে ব্যবসায় প্রতিষ্ঠান চলতি ব্যয় নির্বাহে কাম্য পরিমাণ নগদ অর্থ বা তারল্য সংরক্ষণ করে অবশিষ্ট অর্থ মুনাফা অর্জনের উদ্দেশ্যে বিনিয়োগ করে থাকে। উদ্দীপকে সিরাজ টেক্সটাইল কোম্পানির আর্থিক ব্যবস্থাপক প্রতিষ্ঠানের চলতি ব্যয় নির্বাহের উদ্দেশ্যে পর্যাপ্ত পরিমাণ নগদ অর্থ সংরক্ষণ করে। এছাড়া তারল্য নিশ্চিতে প্রাপ্য বিলের অর্থ দ্রুত আদায়ের চেষ্টা করে। অর্থাৎ তিনি প্রতিষ্ঠানের তারল্য সংরক্ষণের ব্যাপারে অত্যন্ত সচেতন। ফলে তার প্রতিষ্ঠানের উৎপাদনকার্য সচল থাকবে এবং কোনোরূপ অসচ্ছলতার ঝুঁকি সৃষ্টি হবে না। তাই বলা যায়, সিরাজ টেক্সটাইল কোম্পানির আর্থিক ব্যবস্থাপক অর্থায়নের তারল্য ও মুনাফা নীতি অনুসরণ করেছে।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
সিরাজ টেক্সটাইল কোম্পানির আর্থিক ব্যবস্থাপক অর্থায়নের কোন নীতি অনুস…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর