কোম্পানির ভবিষ্যৎ সাফল্যের জন্য প্রতিষ্ঠানটির গৃহীত সিদ্ধান্ত অর্থায়নের নীতির আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে কামরান কোম্পানির ভবিষ্যৎ সাফল্যের জন্য প্রতিষ্ঠানটির গৃহীত বিনিয়োগ সিদ্ধান্ত পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতির আলোকে যৌক্তিক। পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতির আলোকে বিনিয়োগযোগ্য মূলধন বিভিন্ন খাতে বিনিয়োগ করা হয়। ফলে কারবারের ঝুঁকি বণ্টিত হয় ও হ্রাস পায়। এছাড়া অনিশ্চিত পরিস্থিতিতেও মুনাফা অর্জন সম্ভব হয়। উদ্দীপকে কামরান কোম্পানি সাবান উৎপাদনের পাশাপাশি শ্যাম্পু, কসমেটিক উৎপাদনের সিদ্ধান্ত গ্রহণ করে। কোম্পানিটি ভবিষ্যতে মুনাফা বৃদ্ধি ও সাফল্য অর্জনে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে, যা পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতির প্রতিফলন। উদ্দীপকে কামরান কোম্পানি একাধিক পণ্যের ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করলে ব্যবসায়ে বিক্রি বৃদ্ধি পাবে। ফলে মুনাফার পরিমাণ বৃদ্ধি পাবে। এছাড়া একটি পণ্যের ব্যবসায়ে ক্ষতি হলে অন্য পণ্যের ব্যবসায়ের লাভ দ্বারা ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে। এর ফলে কারবারের ঝুঁকিও হ্রাস পাবে। তাই বলা যায়, কামরান কোম্পানির ভবিষ্যৎ সাফল্যের জন্য প্রতিষ্ঠানটির গৃহীত বিনিয়োগ সিদ্ধান্ত পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতির আলোকে যৌক্তিক।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
কোম্পানির ভবিষ্যৎ সাফল্যের জন্য প্রতিষ্ঠানটির গৃহীত সিদ্ধান্ত অর্থা…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর