উদ্দীপকে উল্লিখিত শেয়ার বিক্রয় অর্থায়নের কোন ধরনের কার্যাবলি? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে কামরান কোম্পানির শেয়ার বিক্রয় অর্থায়নের তহবিল সংগ্রহ কার্যাবলি। তহবিলের বিভিন্ন উৎস চিহ্নিতকরণ এবং এসব উৎসের সুবিধা-অসুবিধা বিশ্লেষণ করে মূলধন সংগ্রহ করাকে তহবিল সংগ্রহ বলে। সাধারণত চলতি ব্যয় নির্বাহের জন্য স্বল্পমেয়াদি উৎস এবং স্থায়ী ব্যয় নির্বাহের জন্য দীর্ঘমেয়াদি উৎস থেকে তহবিল সংগ্রহ করা হয়। উদ্দীপকে কামরান কোম্পানি একটি সাবান উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ব্যবসায় সম্প্রসারণের সিদ্ধান্ত গ্রহণ করে। এক্ষেত্রে অতিরিক্ত অর্থের প্রয়োজন মেটাতে কোম্পানিটি শেয়ার বিক্রির সিদ্ধান্ত নেয়। অর্থাৎ কোম্পানিটি শেয়ার বিক্রির মাধ্যমে দীর্ঘমেয়াদি ইক্যুইটি মূলধন সংগ্রহ করার সিদ্ধান্ত নেয়। ফলে উক্ত প্রতিষ্ঠানে বাধ্যতামূলক কোনো ব্যয় সৃষ্টি হবে না। প্রতিষ্ঠানের স্থায়ী ব্যয় নির্বাহে এ ধরনের তহবিল খুবই উপযোগী। সুতরাং বলা যায়, কামরান কোম্পানির শেয়ার বিক্রির অর্থায়নের তহবিল সংগ্রহ কার্যাবলি।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত শেয়ার বিক্রয় অর্থায়নের কোন ধরনের কার্যাবলি? ব্যাখ…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর