জনাব কবির রিমঝিম কোম্পানির সিকিউরিটিতে বিনিয়োগ করলে কি অধিকতর লাভবান হবেন? গাণিতিক যুক্তিসহ মতামত দাও।
উত্তর: রিমঝিম কোম্পানির প্রয়োজনীয় আয়ের হার নির্ণয়: এখানে, ঝুঁকিমুক্ত আয়ের হার ( [গণিত] ) = ১১% বাজার আয়ের হার ( [গণিত] ) = ১৬% বিটার. মান ( [গণিত] ) = ১.৫০ আমরা জানি, প্রয়োজনীয় আয়ের হার, [গণিত] = ১১% + ( ১৬% - ১১%) × ১.৫০ = ১১% + (৫% × ১.৫০) = ১১% + ৭.৫০ = ১৮.৫০% লক্ষণীয় যে, জনাব কবিরের প্রাক্কলিত বা প্রত্যাশিত আয়ের হার ২০%, যা রিমঝিম কোম্পানির সিকিউরিটির প্রয়োজনীয় আয়ের হার ১৮.৫০% হতে বেশি। অর্থাৎ উক্ত সিকিউরিটিতে বিনিয়োগ থেকে তিনি ১৮.৫০% হতে বেশি মুনাফা পাবেন বলে প্রত্যাশা করছেন। এমতাবস্থায় বলা যায়; জনাব কবির রিমঝিম কোম্পানির সিকিউরিটিতে বিনিয়োগ করলে অধিকতর লাভবান হবেন।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
জনাব কবির রিমঝিম কোম্পানির সিকিউরিটিতে বিনিয়োগ করলে কি অধিকতর লাভবা…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর