মি. ফারহান অর্থায়নের কোন নীতি অনুসরণ করেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মি. ফারহান অর্থায়নের ঝুঁকি ও মুনাফা নীতি অনুসরণ করেন। ঝুঁকি ও মুনাফা নীতি অনুসারে কোনো প্রকল্পের ঝুঁকি ও মুনাফার মাঝে সমন্বয়সাধন করা হয়। ফলে কাম্য পরিমাণ ঝুঁকি গ্রহণ করে প্রত্যাশিত মুনাফা অর্জন সম্ভব হয়। এ নীতি অনুসারে অধিক ঝুঁকি গ্রহণে একজন বিনিয়োগকারী ঝুঁকি অধিহার পেয়ে থাকে। উদ্দীপকে মি. ফারহান একটি কোম্পানির ব্যবস্থাপক পদে নিয়োজিত। তিনি সর্বদা কোম্পানির মুনাফা বৃদ্ধির কথাই চিন্তা করেন। অর্থাৎ তিনি কোম্পানির মুনাফা সর্বাধিকরণ লক্ষ্যের দিকেই অধিক গুরুত্বারোপ করেন। তাই তিনি কোম্পানির বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে অধিক ঝুঁকি গ্রহণ করেন। অধিক ঝুঁকি গ্রহণ করে অধিক মুনাফা প্রাপ্তির দিকেই তার প্রবণতা বেশি। তাই বলা যায়, মি. ফারহান অর্থায়নের ঝুঁকি ও মুনাফা নীতি অনুসরণ করেন।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
মি. ফারহান অর্থায়নের কোন নীতি অনুসরণ করেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর