উদ্দীপকে প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনা করার কারণ কী? বিশ্লেষণ কর।
উত্তর: ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে উদ্দীপকের হাসান লিমিটেড বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনা করেছে। সমাজের প্রতি ব্যবসায়ের যে দায়িত্ব থাকে, তাকে ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা বলে। ব্যবসায় প্রতিষ্ঠান শেয়ারমালিক, ক্রেতা ও ভোক্তা, শ্রমিক-কর্মচারী, সাধারণ সম্প্রদায়সহ সমাজের বিভিন্ন পক্ষের প্রতি দায়িত্ব পালন করে। উদ্দীপকে হাসান লি. লোকসান হওয়া সত্ত্বেও সঞ্চিতি তহবিল থেকে শেয়ারহোল্ডারদের ১০% লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেয়। অর্থাৎ প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডার তথা বিনিয়োগকারীদের স্বার্থের বিষয়টিকে প্রাধান্য দিয়ে লভ্যাংশ সিদ্ধান্ত গ্রহণ করেছে, যা সামাজিক দায়বদ্ধতার অন্তর্ভুক্ত। বিনিয়োগকারীরা তাদের কষ্টের সঞ্চয়কে বিনিয়োগ করে লভ্যাংশ বা মুনাফার প্রত্যাশায়। যেহেতু বিনিয়োগকারীদের অর্থেই ব্যবসায় সংগঠিত ও পরিচালিত হয় সেহেতু ব্যবসায়েরও উচিত তাদের ন্যায্য ও উৎসাহব্যঞ্জক লভ্যাংশ প্রদানের চেষ্টা চালানো, যা বিনিয়োগকারীদের প্রতি ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতার অংশ। তাই বলা যায়, ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে হাসান লিমিটেড বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনা করেছে।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনা করার কারণ কী? …
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর