মূলধন বিনিয়োগের ক্ষেত্রে মি. রাকেশ অর্থায়নের কোন নীতি অনুসরণ করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মূলধন বিনিয়োগের ক্ষেত্রে মি. রাকেশ অর্থায়নের পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি অনুসরণ করেছেন। পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি অনুসারে কোনো কোম্পানি বিনিয়োগযোগ্য মূলধন একাধিক খাতে বিনিয়োগ করে থাকে। ফলে কারবারের ঝুঁকি বণ্টিত হয় ও হ্রাস পায়। উদ্দীপকে মি. রাকেশ তার মূলধন বিভিন্ন খাতে বিনিয়োগ করে থাকেন। বর্তমানে তিনি সিমেন্ট ফ্যাক্টরি, ভোগ্যপণ্য, স্টীল ফ্যাক্টরি, টেক্সটাইল মিল ইত্যাদিতে বিনিয়োগ করেছেন। অর্থাৎ বিনিয়োগযোগ্য মূলধন বিভিন্ন খাতে বিনিয়োগ করেছেন। ফলে একটি খাতের ক্ষতি অন্য খাতের লাভ দ্বারা পুষিয়ে নেওয়া সম্ভব হবে। এতে করে কোম্পানির ঝুঁকি হ্রাস পাবে। তাই বলা যায়, মূলধন বিনিয়োগের ক্ষেত্রে মি. রাকেশ অর্থায়নের পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি অনুসরণ করেছেন।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
মূলধন বিনিয়োগের ক্ষেত্রে মি. রাকেশ অর্থায়নের কোন নীতি অনুসরণ করেছেন…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর