ব্যবস্থাপক কর্তৃক মি. রাকেশকে প্রদত্ত পরামর্শ অর্থায়নের কোন লক্ষ্যের অন্তর্ভুক্ত বলে তুমি মনে কর? ব্যবস্থাপকের পরামর্শগুলো ব্যবসায়ের সফলতার জন্য কতটা যুক্তিযুক্ত? তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকে ব্যবস্থাপক কর্তৃক মি. রাকেশকে প্রদত্ত পরামর্শ অর্থায়নের সম্পদ, সর্বাধিকরণ লক্ষ্যের অন্তর্ভুক্ত এবং ব্যবস্থাপকের পরামর্শগুলো সম্পূর্ণ যুক্তিযুক্ত। সম্পদ সর্বাধিকরণ বলতে শেয়ারের বাজারমূল্য বৃদ্ধিকরণকে বোঝায়। সম্পদ সর্বাধিকরণ একটি ফার্মের চূড়ান্ত লক্ষ্য হিসেবে বিবেচিত হয়। কারণ সম্পদ সর্বাধিকরণ লক্ষ্যে অর্থের সময়মূল্য, ঝুঁকি এবং ফার্মের নগদ প্রবাহ বিবেচনা করা হয়। উদ্দীপকে মি. রাকেশ একজন সফল ব্যবসায়ী। তিনি বিভিন্ন খাতে মূলধন বিনিয়োগ করেছেন। মি. রাকেশকে তার ব্যবস্থাপক ব্যবসায়ে বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি ও অনিশ্চয়তা, অর্থের সময়মূল্য, বিনিয়োগের দীর্ঘমেয়াদ, মুদ্রাস্ফীতি ইত্যাদি বিবেচনার পরামর্শ দিলেন। অর্থাৎ ব্যবস্থাপক তাকে অর্থায়নের সম্পদ সর্বাধিকরণ লক্ষ্যটির ব্যাপারে বেশ সচেতন থাকার পরামর্শ দিয়েছেন। উদ্দীপকে মি. রাকেশ অর্থায়নের সম্পদ সর্বাধিকরণ লক্ষ্যটিকে অধিক গুরুত্ব দিলে সেক্ষেত্রে তিনি দীর্ঘমেয়াদে ব্যবসায়ে সফলতা লাভ করতে পারবেন। এ লক্ষ্য অনুসারে ব্যবসায়ে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে ঝুঁকি অনেকাংশ হ্রাস পাবে। একই সাথে ফার্মের নিট বর্তমান মূল্য বৃদ্ধি পাবে। ফলে তার ফার্মের সম্পদ সর্বাধিকরণ হবে। এতে করে মালিক হিসেবে তার সম্পদও বাড়বে। তাই বলা যায়, ব্যবস্থাপক কর্তৃক মি. রাকেশের পরামর্শ অর্থায়নের সম্পদ সর্বাধিকরণ লক্ষ্যের অন্তর্ভুক্ত এবং ব্যবস্থাপকের পরামর্শগুলো যৌক্তিক।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
ব্যবস্থাপক কর্তৃক মি. রাকেশকে প্রদত্ত পরামর্শ অর্থায়নের কোন লক্ষ্যে…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর