জনাব মহসিনের মেশিন ক্রয় সিদ্ধান্তটি অর্থায়নের কোন কার্যাবলির অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের জনাব মহসিনের মেশিন ক্রয় সিদ্ধান্তটি অর্থায়নের মূলধন বাজেটিং কার্যাবলির অন্তর্ভুক্ত। দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে মূলধন বাজেটিং বলে। এক্ষেত্রে 'স্থায়ী সম্পত্তি ক্রয়ে কী পরিমাণ মূলধন বিনিয়োগ করতে হবে, সম্পত্তির আয়ুষ্কাল, ভবিষ্যৎ সম্ভাব্য নগদ প্রবাহ, ঝুঁকি ইত্যাদি বিষয় বিবেচনা করে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উদ্দীপকে জনাব মহসিন ব্যবসায় সম্প্রসারণের উদ্দেশ্যে একটি মেশিন ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করেন। মেশিন হলো স্থায়ী সম্পত্তি। এ ধরনের স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগ প্রতিষ্ঠানকে সম্ভাব্য নগদ প্রবাহ বিবেচনা করতে হয়। পরবর্তীতে নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্যের সাথে নগদ বহিঃপ্রবাহের তুলনা করে লাভজনকতা নির্ণয়পূর্বক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, যা মূলধন বাজেটিং কার্যাবলির অন্তর্ভুক্ত। সুতরাং বলা যায়, জনাব মহসিনের মেশিন ক্রয় সিদ্ধান্তটি অর্থায়নের মূলধন বাজেটিং কার্যাবলির অন্তর্ভুক্ত।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
জনাব মহসিনের মেশিন ক্রয় সিদ্ধান্তটি অর্থায়নের কোন কার্যাবলির অন্তর্…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর