উদ্দীপকের জনাব ইমতিয়াজ অর্থায়নের কোন নীতি অনুসরণ না করার কারণে সমস্যার সম্মুখীন হয়েছেন? উত্তরের সপক্ষে যুক্তিসহ মতামত দাও।
উত্তর: উদ্দীপকে জনাব ইমতিয়াজ অর্থায়নের তারল্য ও মুনাফা নীতি অনুসরণ না করার কারণে সমস্যার সম্মুখীন হয়েছেন। তারল্য ও মুনাফার মধ্যে উপযুক্ত ভারসাম্য বজায় রাখার নীতিটি হলো তারল্য ও মুনাফা নীতি। এ নীতি অনুসারে ব্যবসায় প্রতিষ্ঠান চলতি ব্যয় নির্বাহে কাম্য পরিমাণ নগদ অর্থ বা তারল্য সংরক্ষণ করে অবশিষ্ট অর্থ মুনাফা অর্জনের উদ্দেশ্যে বিনিয়োগ করে থাকে। উদ্দীপকের জনাব ইমতিয়াজ বেশি লাভের আশায় সম্পূর্ণ মূলধন তার ব্যবসায়ে বিনিয়োগ করেন। ফলে ব্যবসায়ের চলতি ব্যয় নির্বাহে তিনি সমস্যায় পড়েছেন। জনাব ইমতিয়াজ কাম্য পরিমাণ তারল্য সংরক্ষণ না করে সম্পূর্ণ অর্থ ব্যবসায়ে বিনিয়োগ করেন, যা তারল্য ও মুনাফা নীতির লঙ্ঘন। তারল্য ও মুনাফার মধ্যে ভারসাম্য বজায় রাখতে আর্থিক ব্যবস্থাপককে ব্যবসায়ের দৈনন্দিন ব্যয় নির্বাহের উদ্দেশ্যে পর্যাপ্ত নগদ টাকা হাতে রাখতে হয়। অন্যথায়, চলতি ব্যয় বহনের ব্যর্থতা থেকে প্রতিষ্ঠানে অসচ্ছলতার ঝুঁকি বাড়ে। এছাড়া উৎপাদনকার্যও ব্যাহত হয়। তাই বিনিয়োগের ক্ষেত্রে তারল্য ও মুনাফা নীতি অনুসরণ করা উচিত। উদ্দীপকে জনাব ইমতিয়াজ এ নীতিটি অনুসরণে ব্যর্থ হওয়ায় তিনি চলতি মূলধন সংকটে পড়েন। ফলে ব্যবসায়ের চলতি ব্যয় মিটাতে সমস্যার সম্মুখীন হচ্ছেন। সুতরাং বলা যায়, উদ্দীপকে জনাব ইমতিয়াজ অর্থায়নের তারল্য ও মুনাফা নীতি অনুসরণ না করার কারণে সমস্যার সম্মুখীন হয়েছেন।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের জনাব ইমতিয়াজ অর্থায়নের কোন নীতি অনুসরণ না করার কারণে সমস্…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর