ব্যবস্থাপক অর্থায়নের কোন উৎস হতে অর্থ সংগ্রহ করেছেন? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে BBC কোম্পানির ব্যবস্থাপক বহিস্থ উৎস থেকে ঋণ মূলধন সংগ্রহ করেছেন।একটি প্রতিষ্ঠান প্রয়োজনীয় মূলধন অভ্যন্তরীণ ও বহিস্থ উৎসের সমন্বয়ে গঠন করতে পারে। এক্ষেত্রে ঋণের মাধ্যমে মূলধন সংগ্রহ করা হলে তা বহিস্থ' উৎস হিসেবে গণ্য হয়।উদ্দীপকে রফিক সাহেব BBC কোম্পানির একজন ব্যবস্থাপক। তিনি ব্যবসায় সম্প্রসারণের উদ্দেশ্যে শাপলা ব্যাংক থেকে ৫ বছরের জন্য ১৫ লক্ষ টাকা ঋণ গ্রহণ করেন। আর্থিক প্রতিষ্ঠান। থেকে গৃহীত ঋণ হলো ঋণ মূলধন, যা বহিস্থ উৎসের অন্তর্ভুক্ত। ঋণের মাধ্যমে অর্থায়নে প্রতিষ্ঠানের ঋণ মূলধন ব্যয় কম হয়, কারণ ঋণের সুদ করবাদযোগ্য খরচ। এ ধরনের তহবিল প্রতিষ্ঠান ব্যবসায় সম্প্রসারণে ব্যবহার করতে পারে। সুতরাং বলা যায়, BBC কোম্পানির 'ব্যবস্থাপক অর্থায়নের বহিস্থ উৎস থেকে ঋণ মূলধন সংগ্রহ করেছেন।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
ব্যবস্থাপক অর্থায়নের কোন উৎস হতে অর্থ সংগ্রহ করেছেন? উদ্দীপকের আলোক…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর