পরিচালনা পর্ষদ অর্থায়নের কোন নীতি গ্রহণের সুপারিশ করেছে? উদ্দীপকের আলোকে তা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে পরিচালনা পর্ষদ অর্থায়নের পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি গ্রহণের সুপারিশ করেছেন। পোর্টফোলিও বৈচিত্রায়ন নীতির আলোকে বিনিয়োগযোগ্য মূলধন একাধিক প্রকল্পে বিনিয়োগ করা হয়। যার ফলে কারবারের ঝুঁকি বষ্টিত হয় ও হ্রাস পায়। এছাড়া অনিশ্চিত পরিস্থিতিতেও মুনাফা অর্জন সম্ভব হয়।উদ্দীপকে BBC কোম্পানির ব্যবস্থাপক রফিক সাহেব শাপলা ব্যাংক থেকে ১৫ লক্ষ টাকা ঋণ নেন। তিনি ঋণকৃত সম্পূর্ণ টাকা প্রকল্প 'Y [গণিত] -তে বিনিয়োগের জন্য পরিচালনা পর্ষদে উপস্থাপন করেন। পরিচালনা পর্ষদ তার প্রস্তাব প্রত্যাখ্যান করে প্রকল্প 'X [গণিত] , প্রকল্প 'Y [গণিত] এবং প্রকল্প 'Z [গণিত] -এ বিনিয়োগের সুপারিশ করেন। অর্থাৎ পোর্টফোলিও বৈচিত্র্যায়ন "নীতি অনুসরণের সুপারিশ করেছেন। পরিচালনা পর্ষদের সুপারিশ অনুসারে ঋণকৃত মূলধন তিনটি প্রকল্পেই বিনিয়োগ করা হলে একটি প্রকল্পের ক্ষতি হলে অন্য প্রকল্পের লাভ দ্বারা সে ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে। ফলে ঝুঁকি বণ্টনের সুযোগ থাকায় ব্যবসায়ের মোট ঝুঁকি হ্রাস পাবে। এছাড়া একাধিক প্রকল্পে বিনিয়োগ করা হলে ব্যবসায়ের বিক্রয় বৃদ্ধি পাওয়ায় মুনাফার পরিমাণও বৃদ্ধি পাবে। সুতরাং বলা যায়, পরিচালনা পর্ষদ অর্থায়নের পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি অনুসরণের সুপারিশ করেছেন, যা যৌক্তিক।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
পরিচালনা পর্ষদ অর্থায়নের কোন নীতি গ্রহণের সুপারিশ করেছে? উদ্দীপকের …
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর