কোম্পানি সম্প্রসারণের জন্য যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, তার যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: কোম্পানি সম্প্রসারণের জন্য অগ্রাধিকার শেয়ার ইস্যুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যে শেয়ারের মালিকগণ লভ্যাংশ ও মূলধন ফেরত পাওয়ার ক্ষেত্রে সাধারণ শেয়ারহোল্ডারদের তুলনায় অগ্রাধিকার ভোগ করে তাকে অগ্রাধিকার শেয়ার বলে। অগ্রাধিকার শেয়ার হলো এক ধরনের সংকর জাতীয় সিকিউরিটি। অগ্রাধিকার শেয়ার একটি নির্দিষ্ট পরিমাণ হারের বিপরীতে ইস্যু করা হয়। যেমনঃ ১০% অগ্রাধিকার শেয়ার ইস্যু। এই শেয়ারের লভ্যাংশ পরিশোধ করা বাধ্যতামূলক। অগ্রাধিকার শেয়ারের মাধ্যমে মূলধন সংগ্রহ করলে প্রতিবছর নির্দিষ্ট পরিমাণ লভ্যাংশ প্রদান করতে হয়। অর্থাৎ কোম্পানিকে লভ্যাংশ হিসেবে আয়ের অংশ প্রদান করতেই হয়। যদি কোন বছর কোম্পানি মুনাফা অর্জন করতে না পারে, উক্ত বছরের লভ্যাংশ পরবর্তী বছরের মুনাফা হতে প্রদান করতে হয়। অর্থাৎ এ শেয়ারের প্রতিবছর একটি নির্দিষ্ট পরিমাণ ব্যয় রয়েছে। অপরদিকে সাধারণ শেয়ার ইস্যু করলে উদ্দীপকের কোম্পানিটির কোন বছর মুনাফা না হলে, লভ্যাংশ পরিশোধ করতে হবে না। আবার কোম্পানিটি চাইলে তার অর্জিত মুনাফার অংশ লভ্যাংশ হিসেবে বন্টন না করে সংরক্ষণ করতে পারবে। যা দিয়ে পরবর্তীতে ব্যবসায় সম্প্রসারণসহ আরও বিভিন্ন কাজ সম্পাদন করতে পারবে। পরিশেষে বলা যায়, অগ্রাধিকার শেয়ার এর তুলনায় সাধারণ শেয়ার দ্বারা মূলধন সংগ্রহ করা অধিক যুক্তিযুক্ত।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
কোম্পানি সম্প্রসারণের জন্য যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, তার যৌক্তি…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর