জনাব আজিজকে তার বন্ধু অর্থায়নের যে নীতি অনুসরণের পরামর্শ দিয়েছিলেন তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব আজিজকে তার বন্ধু অর্থায়নের তারল্য ও মুনাফা নীতি অনুসরণের পরামর্শ দিয়েছিলেন।তারল্য ও মুনাফার মধ্যে উপযুক্ত ভারসাম্য বজায় রাখার নীতিটি হলো তারল্য ও মুনাফা নীতি। এ নীতি অনুসারে ব্যবসায়ে চলতি ব্যয় বহনে পর্যাপ্ত পরিমাণ নগদ অর্থ বা তারল্য হাতে রেখে অবশিষ্ট অর্থ মুনাফা অর্জনের উদ্দেশ্যে বিনিয়োগ করা হয়।উদ্দীপকে জনাব আজিজ একজন সাধারণ ব্যবসায়ী। সম্প্রতি তিনি একটি নতুন প্রকল্পে বিনিয়োগের কথা ভাবছেন। এক্ষেত্রে তার ব্যবসায়ী বন্ধু তাকে কাম্য পরিমাণ মূলধন বিনিয়োগের পরামর্শ দেন। কিন্তু তিনি অধিক লাভের আশায় সমুদয় মূলধন উক্ত প্রকল্পে বিনিয়োগ করেন এবং তার মূলধন ক্ষতিগ্রস্ত হয়। তিনি যদি পর্যাপ্ত পরিমাণ তারল্য রেখে অর্থ বিনিয়োগ করতেন তাহলে সমুদয় মূলধন উক্ত প্রকল্পে বিনিয়োগ করতেন না। ফলে মূলধন ক্ষতিগ্রস্ত হতো না। সুতরাং জনাব আজিজকে তার বন্ধু তারল্য ও মুনাফা নীতি অনুসরণের পরামর্শ দিয়েছিলেন।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
জনাব আজিজকে তার বন্ধু অর্থায়নের যে নীতি অনুসরণের পরামর্শ দিয়েছিলেন …
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর