সমুদয় মূলধন বিনিয়োগের ক্ষেত্রে উপরিউক্ত নীতির যৌক্তিকতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে সমুদয় মূলধন বিনিয়োগের ক্ষেত্রে তারল্য ও মুনাফা নীতি অনুসরণ করলে যৌক্তিক হতো।তারল্য ও মুনাফা নীতি বলতে বোঝায় ব্যবসায়ের প্রতিটি আর্থিক সিদ্ধান্ত এমনভাবে গ্রহণ করা উচিত যাতে তারল্য ও মুনাফা উভয়ই বজায় থাকে। কারণ পর্যাপ্ত পরিমাণ তারল্যের অভাবে অর্থাৎ তারল্য সংকটের কারণে অসচ্ছলতা ঝুঁকি সৃষ্টি হয়।উদ্দীপকে জনাব আজিজ একজন সাধারণ ব্যবসায়ী। সম্প্রতি তিনি একটি নতুন প্রকল্পে বিনিয়োগের কথা ভাবছেন। এক্ষেত্রে তার ব্যবসায়ী বন্ধু তাকে কাম্য পরিমাণ মূলধন বিনিয়োগের পরামর্শ দেন। কিন্তু অধিক লাভের আশায় তিনি সমুদয় মূলধন উক্ত প্রকল্পে বিনিয়োগ করেন এবং তার মূলধন ক্ষতিগ্রস্ত হয়। তিনি তারল্য সংরক্ষণ করে অবশিষ্ট অর্থ বিনিয়োগ করলে ক্ষতিগ্রস্ত হতো না।একটি প্রতিষ্ঠানের চলতি খরচ (যেমন- কাঁচামাল ক্রয়, কর্মচারীদের বেতন, ব্যাংক ঋণের সুদ) 'মেটানোর ব্যর্থতা হচ্ছে অসচ্ছলতা ঝুঁকি। হাতে পর্যাপ্ত পরিমাণ নগদ অর্থ বা তারল্য না থাকলে এসব চলতি খরচ মেটানো যায় না এবং অসচ্ছলতার ঝুঁকি সৃষ্টি হয়। জনাব আজিজ' হাতে পর্যাপ্ত পরিমাণ নগদ অর্থ বা তারল্য না রেখে সমুদয় মূলধন উক্ত প্রকল্পে বিনিয়োগ করার ফলে ঝুঁকি সৃষ্টি হয় এবং মূলধন ক্ষতিগ্রস্ত হয়। তিনি যদি তারল্য ও মুনাফা নীতি অনুসরণ করে পর্যাপ্ত পরিমাণ নগদ অর্থ বা তারল্য রেখে কাম্য পরিমাণ মূলধন বিনিয়োগ করতেন তাহলে এ অবস্থার সৃষ্টি হতো না। তাই বলা যায়, সমুদয় মূলধন বিনিয়োগের ক্ষেত্রে তারল্য ও মুনাফা নীতি অনুসরণ করা উচিত ছিল।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
সমুদয় মূলধন বিনিয়োগের ক্ষেত্রে উপরিউক্ত নীতির যৌক্তিকতা মূল্যায়ন কর।
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর