জনাব ইসতিয়াক বিনিয়োগের ক্ষেত্রে অর্থায়নের কোন নীতি অনুসরণ করেছেন? উদ্দীপকের আলোকে বর্ণনা করো।
উত্তর: জনাব ইসতিয়াক বিনিয়োগের ক্ষেত্রে অর্থায়নের পোর্টফোলিও বৈচিত্র্যায়ণ নীতি অনুসরণ করেছেন। একটি প্রকল্পে বা সম্পদে সমুদয় অর্থ বিনিয়োগ না করে একাধিক প্রকল্পে বিনিয়োগ করার নীতিই হলো পোর্টফোলিও বৈচিত্র্যায়ণ নীতি। মূলত এই নীতি অনুসরণের ফলে ঝুঁকি বণ্টনের মাধ্যমে ঝুঁকি হ্রাস করা যায়। জনাব ইসতিয়াক মুদি মালের পাশাপাশি মনিহারি দ্রব্যের ব্যবসায় করেন। তিনি একটি ব্যবসায়ে ক্ষতি হলে অন্য ব্যবসায়ের অর্জিত মুনাফা দিয়ে পুষিয়ে নিতে পারবেন। অর্থাৎ, তিনি মুদি মালের ব্যবসায়ের পাশাপাশি মনিহারি দ্রব্যের ব্যবসায়ের মাধ্যমে পোর্টফোলিও গঠন করেছেন। এই পোর্টফোলিও গঠনের ফলে তিনি তার ব্যবসায়ের ঝুঁকি কমাতে পারবেন। তাই বলা যায়, জনাব ইসতিয়াক অর্থায়নের পোর্টফোলিও বৈচিত্র্যায়ণ নীতি অনুসরণ করেছেন।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
জনাব ইসতিয়াক বিনিয়োগের ক্ষেত্রে অর্থায়নের কোন নীতি অনুসরণ করেছেন? উ…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর