জনাব মোস্তাকের বিনিয়োগ সিদ্ধান্ত কি জনাব ইশতিয়াকের বিনিয়োগ সিদ্ধান্ত অপেক্ষা বেশি ঝুঁকিপূর্ণ? যুক্তিসহ মতামত দাও।
উত্তর: জনাব মোস্তাকের বিনিয়োগ সিদ্ধান্ত জনাব ইশতিয়াকের বিনিয়োগ সিদ্ধান্ত অপেক্ষা বেশি ঝুঁকিপূর্ণ। তারল্য বা নগদ অর্থ একটি ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ব্যবসায়ের চলতি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় (যেমন: কাঁচামাল ক্রয়, শ্রমিকদের বেতন প্রদান, বিদ্যুৎ বিল পরিশোধ ইত্যাদি) পর্যাপ্ত পরিমাণ নগদ অর্থ সংরক্ষণ জরুরি। আবার, ঝুঁকি হ্রাসে একাধিক খাতে বিনিয়োগ করাও গুরুত্বপূর্ণ। উদ্দীপকে জনাব মোস্তাক মুদি মালের পাইকার। অপরদিকে, জনাব ইসতিয়াক মুদি মালের পাশাপাশি মনিহারি দ্রব্যের ব্যবসায় করেন। জনাব মোস্তাক অধিক লাভের আশায় অধিকাংশ নগদ মূলধন ব্যবসায়ে বিনিয়োগ করেন। উদ্দীপকে জনাব মোস্তাক নগদ অর্থ তথা তারল্য ও মুনাফার মধ্যে অসামঞ্জস্য সৃষ্টি করেছেন। তারল্য ও মুনাফা নীতি অনুসারে প্রতিষ্ঠানে পর্যাপ্ত পরিমাণ নগদ অর্থ হাতে রেখে বাকি অর্থ বিনিয়োগ করা উচিত। ব্যবসায়ে অধিকাংশ নগদ অর্থ বিনিয়োগ করায় জনাব মোস্তাক তারল্য সংকটে পড়বেন। আবার, শুধু মুদি ব্যবসায়ে অর্থ বিনিয়োগ করার কারণে বিনিয়োগের ঝুঁকি বণ্টন করতে পারবেন না। অন্যদিকে, জনাব ইসতিয়াক একাধিক খাতে বিনিয়োগ করে ঝুঁকি বণ্টন করেছেন। তাই বলা যায়, উদ্দীপকের জনাব মোস্তাকের বিনিয়োগ সিদ্ধান্ত জনাব ইসতিয়াকের বিনিয়োগ অপেক্ষা বেশি ঝুঁকিপূর্ণ।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
জনাব মোস্তাকের বিনিয়োগ সিদ্ধান্ত কি জনাব ইশতিয়াকের বিনিয়োগ সিদ্ধান্…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর