উদ্দীপকের বর্ণনা অনুযায়ী জনাব শাহাদাত প্রথমত অর্থায়নের কোন কাজ করেন তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের বর্ণনা অনুযায়ী জনাব শাহাদাত প্রথমত অর্থায়নের তহবিল সংগ্রহের কাজটি করেন । তহবিল সংগ্রহের জন্য বিভিন্ন উৎস নির্বাচনের মাধ্যমে তাদের সুবিধা- অসুবিধা বিশ্লেষণ করা হয়। যে উৎস থেকে মূলধন সংগ্রহ করলে মূলধন খরচ সর্বনিম্ন হয়, সেই উৎস থেকেই তহবিল সংগ্রহ করা হয়। সংগৃহীত তহবিলের ব্যয় বিনিয়োগকৃত প্রকল্পের আয় দ্বারা মেটানো হয়। উদ্দীপকেজনাব শাহাদাত একটি কর্পোরেট প্রতিষ্ঠানের অর্থ ব্যবস্থাপক। তিনি বার্ষিক পরিকল্পনার আওতায় তার প্রতিষ্ঠানের প্রয়োজনীয় অর্থের সংস্থানসহ কোন উৎস বেশি লাভজনক হবে তা নির্ণয় করেন। অতঃপর যথাসময়ে অর্থ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেন। অর্থ সংগ্রহের ক্ষেত্রে যে উৎস থেকে কম খরচে অর্থসংস্থান করা যায়, সেটি থেকে বেশি লাভ পাওয়ার সম্ভাবনা থাকে। উদ্দীপকে জনাব শাহাদাতের কার্যাবলি অর্থায়নের অর্থসংস্থান কার্যাবলির সাথে মিলে যায়। তাই বলা যায়, জনাব শাহাদাত প্রথমত অর্থায়নের জন্য তহবিল সংগ্রহ করেন ।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের বর্ণনা অনুযায়ী জনাব শাহাদাত প্রথমত অর্থায়নের কোন কাজ কর…
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর