জনাব শাহাদাত কোনো নতুন প্রকল্প গ্রহণে মূলধন বাজেটিং করেন— তুমি কি এ বক্তব্যের সাথে একমত? মতের পক্ষে যুক্তি দাও ।
উত্তর: উদ্দীপকে জনাব শাহাদাত কোনো নতুন প্রকল্প গ্রহণে মূলধন বাজেটিং করেন— বক্ত্যব্যটির সাথে আমি একমত । মূলধন বাজেটিং হলো একটি দীর্ঘমেয়াদি বিনিয়োগ বা ব্যয় সিদ্ধান্ত। প্রতিষ্ঠানে স্থায়ী সম্পদ বৃদ্ধির জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ সিদ্ধান্ত গ্রহণে অর্থের সময়মূল্য, প্রকল্পের ব্যাপ্তি, প্রত্যাশিত আয় ইত্যাদি বিবেচনা করা হয়। উদ্দীপকে জনাব শাহাদাত একটি কর্পোরেট প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। বার্ষিক পরিকল্পনার আওতায় তিনি প্রথমে অর্থের সংস্থান করেন। অর্থ সংস্থানের ক্ষেত্রে তিনি বিভিন্ন উৎস বিশ্লেষণ করেন এবং লাভজনক উৎস থেকে অর্থ, সংস্থান করেন। তিনি প্রতিষ্ঠানের জন্য দীর্ঘমেয়াদি সম্পদ, জমি, ভবন, মেশিন ইত্যাদিও ক্রয় করেন। এক্ষেত্রে তিনি সম্পদগুলোর প্রত্যাশিত নগদ প্রবাহ বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেন। জনাব শাহাদাতের মূলধন বাজেটিং-এর মাধ্যমে কোনো প্রকল্প বা সম্পদ থেকে কী পরিমাণ নগদ আন্তঃপ্রবাহ হতে পারে তা জানা যায়। এ নগদ প্রবাহ মূলধন বাজেটিং-এর বিভিন্ন কৌশল প্রয়োগের মাধ্যমে বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণ করা যায়। এতে করে প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপকরা লাভজনক প্রকল্প বা সম্পদে বিনিয়োগ করতে পারেন। উদ্দীপকে জনাব শাহাদাত সম্পদ ক্রয়ে বা দীর্ঘমেয়াদি বিনিয়োগে প্রত্যাশিত আয় বিশ্লেষণ করে কর্তৃপক্ষকে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করেন। তাই বলা যায়, জনাব শাহাদাত প্রকল্প গ্রহণে মূলধন বাজেটিং করেন।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
জনাব শাহাদাত কোনো নতুন প্রকল্প গ্রহণে মূলধন বাজেটিং করেন— তুমি কি এ…
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর