যদি মি. সামাদের প্রত্যাশিত আয়ের হার ১০% হয়, তবে তিনি কি বন্ডটি ক্রয় করবেন? বিশ্লেষণ করো।
উত্তর: ১০% প্রত্যাশিত আয়ের হারে AB লি. এর বন্ডটির বর্তমান মূল্য নির্ণয়: এখানে, লিখিত মূল্য (FV) = ১,০০০ টাকা মেয়াদপূর্তি মূল্য (MV) = ১,০০০ টাকা বাজারমূল্য (SV) = ৯৫০ টাকা সুদের পরিমাণ (1) = ১,০০০ × ৭% = ৭০ টাকা মেয়াদকাল (n) = ৫ বছর প্রত্যাশিত আয়ের হার (Kd) = ১০% বা, ০.১০ আমরা জানি, পরিশোধযোগ্য বন্ডের বর্তমান মূল্য, [গণিত] = (৭০ × ৩.৭৯০৭৯) + ৬২০.৯২১৩২৩ = ২৬৫.৩৫৫৩ + ৬২০.৯২১৩২৩ = ৮৮৬.২৮ টাকা লক্ষণীয় যে, AB লি. এর বন্ডটির বাজারমূল্য ৯৫০ টাকা; যা ১০% প্রত্যাশিত আয়ের হারের উক্ত বন্ডের বর্তমান মূল্য ৮৮৬.২৮ টাকা হতে বেশি। এ বন্ডে বিনিয়োগ করলে ক্ষতি হবে। এমতাবস্থায় মি. সামাদ বন্ডটি ক্রয় করবেন না।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
যদি মি. সামাদের প্রত্যাশিত আয়ের হার ১০% হয়, তবে তিনি কি বন্ডটি ক্…
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর