উদ্দীপকে কেয়ার কোম্পানি অর্থায়নের কোন লক্ষ্যটি অর্জন করেছে? ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকে কেয়ার কোম্পানি অর্থায়নের মুনাফা সর্বোচ্চকরণ লক্ষ্যটি অর্জন করেছে। মুনাফা সর্বোচ্চকরণ বা সর্বাধিকরণ বলতে কোনো প্রতিষ্ঠানের মুনাফা বাড়ানোকে বোঝায়। সাধারণ অর্থে, মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তা হলো মুনাফা। এক্ষেত্রে প্রতিষ্ঠানের মুনাফা প্রতি বছর হ্রাস-বৃদ্ধি হয় । উদ্দীপকে কেয়ার কোম্পানির শেয়ার প্রতি আয় ২ টাকা থেকে বেড়ে ৪ টাকা হয়েছে। এক্ষেত্রে শেয়ার প্রতি আয় বৃদ্ধি পেয়েছে। ব্যবসায় প্রতিষ্ঠানের পরিচালনায় মূল দায়িত্বে থাকেন ব্যবস্থাপকগণ। ব্যবস্থাপক এমনভাবে প্রতিষ্ঠান পরিচালনা করেন, যা মালিকদের অর্থনৈতিক কল্যাণে সর্বাধিক ভূমিকা রাখে। এ কল্যাণ পরিমাপের মাপকাঠি হিসেবে ধরা হয় মুনাফা। আর প্রতিষ্ঠানের শেয়ারপ্রতি আয় দিয়ে মুনাফা পরিমাপ করা হয়। অর্থাৎ, শেয়ারপ্রতি আয় বাড়লে মুনাফা বাড়ে। ফলে অর্থায়নের মুনাফা সর্বাধিকরণ লক্ষ্য অর্জিত হয়। তাই বলা যায়, প্রতিষ্ঠানটি মুনাফা সর্বাধিকরণ লক্ষ্য অর্জন করেছে।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে কেয়ার কোম্পানি অর্থায়নের কোন লক্ষ্যটি অর্জন করেছে? ব্যাখ…
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর