জনাব কামাল যদি প্রতি মাসের শুরুতে চক্রবৃদ্ধির সুবিধা পান তাহলে তার কার্যকরী সুদের ওপর কী প্রভাব পড়বে? বিশ্লেষণ করো।
উত্তর: জনাব কামাল যদি প্রতি মাসের শুরুতে চক্রবৃদ্ধির সুবিধা পান তাহলে কার্যকরী সুদের পরিমাণ কমে যাবে। চক্রবৃদ্ধির সংখ্যার সাথে কার্যকরী সুদের ধনাত্মক সম্পর্ক রয়েছে। অর্থাৎ চক্রবৃদ্ধির সংখ্যা যত বাড়বে কার্যকরী সুদের পরিমাণও তত বাড়বে। তবে কিস্তির সময়ের ভিন্নতার কারণেও কার্যকরী সুদের পরিমাণ ভিন্নতর হয়। উদ্দীপকে জনাব কামাল বিদেশ যাওয়ার আগে ডাচ্-বাংলা ব্যাংকে একটি “ফরেন-ডিপোজিট স্কিম” চালু করে গেছেন। বিদেশের চাকরি থেকে অর্জিত আয় জনাব কামাল প্রতি মাসের শুরুতে সরাসরি ব্যাংকে পাঠিয়ে দেন। এক্ষেত্রে ডাচ্-বাংলা ব্যাংক নামিক সুদের হারে মাসিক চক্রবৃদ্ধিতে বার্ষিক ১২% হারে সুদ প্রদান করে। যার কার্যকরী সুদের হার ১২.৬৮% [গ নং থেকে পাওয়া]। উদ্দীপকে জনাব কামালের জমাকৃত টাকার ওপর মাসের শুরুতে সুদের হিসাব করলে প্রথম মাসের সুদের হিসাবে শূন্য টাকা আসবে। অর্থাৎ এক্ষেত্রে মোট প্রাপ্ত সুদের পরিমাণ কমে যাবে। ফলে কার্যকরী সুদের পরিমাণও কমে যাবে। তাই বলা যায়, প্রতি মাসের শুরুতে চক্রবৃদ্ধি সুবিধা পাওয়ার ফলে জনাব কামালের কার্যকরী সুদের পরিমাণ কমে যাবে।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
জনাব কামাল যদি প্রতি মাসের শুরুতে চক্রবৃদ্ধির সুবিধা পান তাহলে তার …
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর