জনাব তানহা কোন ধরনের বাজার থেকে শেয়ার ক্রয় করেছেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে তানহা প্রাথমিক বাজার থেকে শেয়ার ক্রয় করেছেন। যে বাজারে একটি কোম্পানির নতুন ইস্যুকৃত সিকিউরিটি বিক্রয় হয় তাকে প্রাথমিক বাজার বলে। এ বাজারে কোম্পানি ও বিনিয়োগকারীর মধ্যে লেনদেন হয়। উদ্দীপকে তানহা দৈনিক পত্রিকায় প্রকাশিত বিবরণ পড়ে দুরন্ত কোম্পানির ২,০০০ শেয়ার ক্রয়ের আবেদন করেন। লটারির মাধ্যমে তিনি ১,০০০ শেয়ার পান। শেয়ার ক্রয়ের জন্য আবেদন করা এবং লটারির মাধ্যমে নির্বাচন করার প্রক্রিয়া প্রাথমিক শেয়ারবাজারের সাথে সম্পৃক্ত। এ বাজারে ইস্যুকৃত শেয়ারের অর্থ কোম্পানি সরাসরি পেয়ে থাকে। সুতরাং বৈশিষ্ট্য বিবেচনায় বলা যায়, তানহা প্রাথমিক বাজার থেকে শেয়ার ক্রয় করেছেন।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
জনাব তানহা কোন ধরনের বাজার থেকে শেয়ার ক্রয় করেছেন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর