“জনাব তানহা যে বাজার থেকে শেয়ার ক্রয় করেছেন তার সাথে জনাব মিনহাজ কর্তৃক ক্রয়কৃত শেয়ারের বাজার সম্পূর্ণ ভিন্ন”— উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে "তানহা প্রাথমিক বাজার থেকে শেয়ার ক্রয় করেছেন তার সাথে মিনহাজ কর্তৃক ক্রয়কৃত মাধ্যমিক শেয়ারের বাজার সম্পূর্ণ ভিন্ন।" উক্তিটি যথার্থ। প্রাথমিক বাজারে কোম্পানির সাথে বিনিয়োগকারী লেনদেন হয়। অপরদিকে, মাধ্যমিক বাজারে বিনিয়োগকারীর সাথে বিনিয়োগকারীর লেনদেন হয়। এ বাজারে অবাধে শেয়ার কেনা-বেচা হয়ে থাকে। উদ্দীপকে তানহা শেয়ার ক্রয়ের আবেদন করে লটারির মাধ্যমে ১,০০০ শেয়ার পেয়েছেন। তিনি প্রাথমিক বাজার থেকে শেয়ার ক্রয় করেছেন'।অপরদিকে মিনহাজ শেয়ারবাজারের সাথে নিয়মাবলি পালন করে তানহার বিক্রি করা শেয়ারগুলো ক্রয় করেন। এক্ষেত্রে মিনহাজ মাধ্যমিক বাজার থেকে শেয়ার ক্রয় করেছেন। প্রাথমিক বাজারে শেয়ার ইস্যুর সময় এর মূল্য নির্ধারিত হয়। অপরদিকে মাধ্যমিক বাজারে শেয়ারের মূল্য সর্বদা উঠানামা করে। প্রাথমিক বাজারে বিনিয়োগ তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ হলেও দাম হ্রাস-'বৃদ্ধির কারণে মাধ্যমিক বাজার অধিক ঝুঁকিপূর্ণ। যে কারণে শেয়ারের দাম ব্যাপক ধস নামায় মিনহাজ দুশ্চিন্তায় পড়েন। তাই বলা যায়, তানহার প্রাথমিক শেয়ারবাজার থেকে মিনহাজের মাধ্যমিক শেয়ারবাজার ভিন্ন।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
“জনাব তানহা যে বাজার থেকে শেয়ার ক্রয় করেছেন তার সাথে জনাব মিনহাজ …
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর