উদ্দীপক অনুযায়ী জেনিথ কোম্পানি নতুন মেশিনের জন্য কোন উৎস থেকে অর্থ সংগ্রহ করবে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপক অনুযায়ী জেনিথ কোম্পানি নতুন মেশিনের জন্য বাহ্যিক উৎস তথা দীর্ঘমেয়াদি ঋণ মূলধন থেকে অর্থ সংগ্রহ করবে। বাহ্যিক উৎস বলতে প্রতিষ্ঠানের বাইরের কোন উৎস যেমন ঃ ব্যাংক থেকে ঋণ অথবা বন্ড বা ঋণপত্র ইস্যুর মাধ্যমে ঋণ মূলধন সংগ্রহ করাকে বোঝায়। ঋণ মূলধনের ক্ষেত্রে নির্দিষ্ট হারে সুদ প্রদান করতে হয় বলে কর সুবিধা বিদ্যমান থাকে। উদ্দীপকে জেনিথ কোম্পানি করোনা ভাইরাস এর ভ্যাকসিন তৈরির জন্য ১ কোটি টাকা মূল্যের একটি নতুন মেশিন স্থাপন করেন। উক্ত অর্থ তারা এমন উৎস থেকে সংগ্রহ করবে যেখানে কর সুবিধা বিদ্যমান। এক্ষেত্রে জেনিথ কোম্পানি বাহ্যিক উৎস তথা দীর্ঘমেয়াদি ঋণ মূলধন সংগ্রহ করবে। কারণ ঋণের সুদ করবাদযোগ্য খরচ বিধায় ঋণ মূলধন কম হবে ।তাই বলা যায়, জেনিথ কোম্পানি নতুন মেশিনের জন্য বাহ্যিক উৎস তথা দীর্ঘমেয়াদি ঋণ মূলধন সংগ্রহ করবে।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
উদ্দীপক অনুযায়ী জেনিথ কোম্পানি নতুন মেশিনের জন্য কোন উৎস থেকে অর্থ…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর