উদ্দীপকে উল্লিখিত কোম্পানিটির সম্পদ সর্বাধিকরণে অর্থায়নের কোন ধারণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জেনিথ কোম্পানির সম্পদ সর্বাধিকরণে অর্থায়নের সামাজিক দায়বদ্ধতার ধারণাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সামাজিক দায়বদ্ধতা বলতে ব্যবসায় প্রতিষ্ঠানের সাথে জড়িত সকল পক্ষের স্বার্থ রক্ষা করে প্রতিষ্ঠানের সম্পদ সর্বাধিকরণকে বোঝায়। এর পক্ষ হলো শেয়ারহোল্ডার, ক্রেতা ও ভোক্তা্ ,কর্মকর্তা কর্মচারী, সরকা্ সাধারণ জনগণ প্রভৃতি। উদ্দীপকে জেনিথ কোম্পানিটি করোনা ভাইরাস প্রতিরোধে বিনামূল্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করে। ফলে সমাজে কোম্পানিটির সুনাম বৃদ্ধি পায়। অর্থাৎ প্রতিষ্ঠানটি সাধারণ জনগণের প্রতি দায়িত্ব পালন করে অর্থায়নের সামাজিক দায়বদ্ধতার কাজটি সম্পাদন করে বলে সমাজে জেনিথ কোম্পানির সুনাম বৃদ্ধি পায়। উদ্দীপকে জেনিথ কোম্পানি অর্থায়নের সামাজিক দায়বদ্ধতার কার্যক্রম পালন করায় কোম্পানিটির সম্পদ সর্বাধিকরণ হবে। কারণ এতে কোম্পানিটির সুনাম বৃদ্ধি পাওয়ায় কোম্পানির শেয়ারের বাজার মূল্য বৃদ্ধি পাবে। সম্পদ সর্বাধিকরণ বলতে শেয়ারের বাজার মূল্য বৃদ্ধি করাকে বোঝায়।এছাড়াও কোম্পানিটির সুনাম বৃদ্ধি পাওয়ার কারণে কোম্পানির নগদ প্রবাহ বৃদ্ধি পাবে এবং ঝুঁকি হ্রাস পাবে। তাই বলা যায়, জেনিথ কোম্পানির সম্পদ সর্বাধিকরণে অর্থায়নের সামাজিক দায়বদ্ধতার কাজ সম্পাদন করাটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত কোম্পানিটির সম্পদ সর্বাধিকরণে অর্থায়নের কোন ধারণ…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর