উদ্দীপকে উল্লিখিত সোনালী লি. কর্তৃক ইস্যুকৃত ১,৫০০ শেয়ার কোন ধরনের শেয়ার? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সোনালী লিমিটেড কর্তৃক ইস্যুকৃত ১৫০০ শেয়ার হল অগ্রাধিকার শেয়ার। সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে কোন বছর কোম্পানির মুনাফা না হলে এ ধরনের শেয়ার মালিকগণ একটি নির্দিষ্ট হারে যে বছর মুনাফা হবে সে বছর বকেয়া সহ লভ্যাংশ পাবেন। আইন অনুযায়ী ৬ বছর পর্যন্ত বকেয়া লভ্যাংশ সঞ্চিত থাকে। উদ্দীপকের সোনালী লিমিটেড ২০০০ শেয়ার বিক্রয়ের সিদ্ধান্ত নেন। ইস্যুকৃত শেয়ারের মধ্যে ১৫০০ শেয়ারের মালিকগণ পূর্ববর্তী বছরের বকেয়া লভ্যাংশ পরবর্তী বছরে প্রাপ্তির সুযোগ পাবেন। অর্থাৎ অপরিশোধিত লভ্যাংশ কোম্পানির কাছে পাওনা হতে থাকে এবং মুনাফা অর্জিত হলে আগের পাওনাসহ বর্তমান লভ্যাংশ একসাথে পরিশোধ করে। এ ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন শেয়ার হলো সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার। সুতরাং বলা যায় সোনালী লিমিটেড কর্তৃক ইস্যুকৃত শেয়ার হল অগ্রাধিকার শেয়ার।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সোনালী লি. কর্তৃক ইস্যুকৃত ১,৫০০ শেয়ার কোন ধরনের…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর