মেয়াদহীন ৫০০টি শেয়ারের মালিকগণকে ভোটাধিকার প্রদানের কারণ ও ঐসব শেয়ারের ধরন বিশদভাবে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ৫০০ টি শেয়ার হল পরিবর্তনীয় অগ্রাধিকার শেয়ার। পরিবর্তনীয় বা রূপান্তরযোগ্য অগ্রাধিকার শেয়ারের একটি নির্দিষ্ট সময় পর সাধারণ শেয়ারে রূপান্তর করার বিকল্প সুযোগ থাকে। ফলে বিনিয়োগকারী ইচ্ছে করলে এই সুযোগ ব্যবহার করে সাধারণ শেয়ার মালিক হতে পারে। উদ্দীপকে সোনালী লিমিটেড অতিরিক্ত মূলধনের প্রয়োজন হওয়ায় ২০০০ অগ্রাধিকার শেয়ার বিক্রয়ের সিদ্ধান্ত নেয়। তবে ২০০০ শেয়ারের মধ্যে ৫০০ শেয়ারে কোন মেয়াদ নেই। তবে মালিকগণ ৫ বছর পর কোম্পানির ভোটাধিকার পাওয়ার দাবিদার। তাই বৈশিষ্ট্য বিবেচনায় বলা যায় ,উক্ত ৫০০শেয়ার হলো পরিবর্তনীয় অগ্রাধিকার শেয়ার। উদ্দীপকে সোনালী লিমিটেড এর ইস্যুকৃত ৫০০ শেয়ার এর মালিকগণ পাঁচ বছর পর কোম্পানির ভোটাধিকার পাওয়ার দাবিদার। এ নির্দেশনা থাকায় উক্ত শেয়ার গুলো পরিবর্তনীয় অগ্রাধিকার শেয়ার। তবে পাঁচ বছর পর শেয়ারগুলো সাধারণ শেয়ারে রূপান্তর হবে ।তাই পাঁচ বছর পর পরিবর্তনীয় অগ্রাধিকার শেয়ার মালিকগণ সাধারণ শেয়া্রের মালিক হিসেবে গণ্য হবে। এ কারণে ভোটাধিকার প্রদান করা হবে।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
মেয়াদহীন ৫০০টি শেয়ারের মালিকগণকে ভোটাধিকার প্রদানের কারণ ও ঐসব শে…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর