মি. রহমান অর্থায়নের কোন নীতি অনুসরণ করেছেন? আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে মি. রহমান অর্থায়নের পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি অনুসরণ করেছেন। পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি অনুসারে বিনিয়োগযোগ্য মূলধন একাধিক খাতে বা প্রকল্পে বিনিয়োগ করা হয়। ফলে ব্যবসায়ের ঝুঁকি বণ্টিত হয় ও হ্রাস পায় এবং প্রত্যাশিত মুনাফা অর্জন সম্ভব হয়।উদ্দীপকে মি. রহমান স্কয়ার কোম্পানির একজন আর্থিক ব্যবস্থাপক।তিনি তার কোম্পানির ৫০ লক্ষ টাকা তিনটি প্রকল্পে বিনিয়োগ করেন। বিনিয়োগযোগ্য মূলধন একাধিক প্রকল্পে বিনিয়োগ করায় বলা যায়, মি. রহমান অর্থায়নের পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি অনুসরণ করেছেন। উদ্দীপকে মি. রহমান বিনিয়োগের ক্ষেত্রে পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি অনুসরণ করায় প্রথম প্রকল্পের ক্ষতি দ্বিতীয় ও তৃতীয় প্রকল্পের মুনাফার সাথে সমন্বয়ের সুযোগ পেয়েছে। যার ফলে প্রথম প্রকল্পের ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হয়েছে। তার বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি বণ্টনের সুযোগ থাকায় মোট ঝুঁকির পরিমাণ হ্রাস পেয়েছে। এছাড়া একাধিক প্রকল্পে বিনিয়োগ করায় স্কয়ার কোম্পানির পক্ষে প্রত্যাশিত মুনাফা অর্জনও সম্ভব হয়েছে। সুতরাং বলা যায়, মি. রহমান অর্থায়নের পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি অনুসরণ যৌক্তিক হয়েছে।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
মি. রহমান অর্থায়নের কোন নীতি অনুসরণ করেছেন? আলোচনা কর।
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর