উদ্দীপকে অর্থায়নের কোন কার্যাবলির উল্লেখ আছে? আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে অর্থায়নের মূলধন বাজেটিং কার্যাবলির উল্লেখ আছে।মূলধন বাজেটিং বলতে দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করাকে বোঝায়। ব্যবসায় সম্প্রসারণ, নতুন প্রকল্পে বিনিয়োগ সিদ্ধান্ত, সম্পত্তি প্রতিস্থাপন, যন্ত্রপাতি আধুনিকীকরণ ইত্যাদি মূলধন বাজেটিং কার্যাবলির অন্তর্ভুক্ত। উদ্দীপকে মি. রহমান স্কয়ার লি.-এর একজন আর্থিক ব্যবস্থাপক। তার কোম্পানির ব্যাংকে ৫০ লক্ষ টাকা জমা আছে। তিনি ডক্ত টাকা তিনটি প্রকল্পে বিনিয়োগ করেন। সাধারণত বড় অঙ্কের তহবিল মূলধন বাজেটিং প্রক্রিয়ায় দীর্ঘমেয়াদি লাভজনক প্রকল্পে বিনিয়োগ করা হয়। এসব প্রকল্পে অর্থ বিনিয়োগ করায় স্কয়ার লি.-এর ব্যবসায়ের সম্প্রসারণও ঘটে। তাই বলা যায়, দীর্ঘমেয়াদি প্রকল্পে অর্থ বিনিয়োগ অর্থায়নের মূলধন বাজেটিং কার্যাবলির অন্তর্ভুক্ত।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে অর্থায়নের কোন কার্যাবলির উল্লেখ আছে? আলোচনা কর।
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর