মি. সালামের নিট বর্তমান মূল্যের আলোকে কোন প্রকল্পে বিনিয়োগ করা লাভজনক? মূল্যায়ন কর ।
উত্তর: প্রকল্প-১ এর নিট বর্তমান মূল্য নির্ণয় : এখানে,নগদ আন্তঃপ্রবাহ, CF1 = ১২,০০০ টাকা; CF2 = ১৮,০০০ টাকা; CF3 = ৩০,০০০ টাকা; CF1 = ১৬,০০০ টাকা এবং CF5 = ২২,০০০ টাকা প্রাথমিক বিনিয়োগ (CF) = ৫০,০০০ টাকা বাট্টার হার (K) = ১০% বা, ০.১০ আমরা জানি, নিট বর্তমান মূল্য, [গণিত] = ১০,৯০৯.০৯ + ১৪,৮৭৬.০৩ + ২২,৫৩৯.৪৪ + ১০,৯২৮.২২ + ১৩,৬৬০.২৭ – ৫০,০০০ = ৭২,৯১৩.০৫ – ৫০,০০০ = ২২,৯১৩.০৫ টাকা প্রকল্প-২ এর নিট বর্তমান মূল্য নির্ণয় : এখানে, নগদ আন্তঃপ্রবাহ, CF₁ = ১৮,০০০ টাকা; CF2 = ২০,০০০ টাকা; CF3 = ২২,০০০ টাকা; CF4 = ২৪,০০০ টাকা এবং CF5 = ১৮,০০০ টাকা প্রাথমিক বিনিয়োগ (CF0) = ৫০,০০০ টাকাবাট্টার হার (K) = ১০% বা, ০.১০আমরা জানি, নিট বর্তমান মূল্য [গণিত] = ১৬,৩৬৩.৬৪ + ১৬,৫২৮.৯৩ + ১৬,৫২৮.৯৩ + ১৬,৩৯২.৩২ + ১১,১৭৬.৫৮ – ৫০,০০০ = ৭৬,৯৯০.৪০ – ৫০,০০০ = ২৬,৯৯০.৪০ টাকা সুতরাং মি. সালামের জন্য প্রকল্প-২ এ বিনিয়োগ করা লাভজনক হবে। কারণ প্রকল্প-২ এর নিট বর্তমান মূল্য ২৬,৯৯০.৪০ টাকা, যা প্রকল্প-১ এর নিট বর্তমান মূল্য ২২,৯১৩.০৫ টাকা হতে বেশি।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
মি. সালামের নিট বর্তমান মূল্যের আলোকে কোন প্রকল্পে বিনিয়োগ করা লাভ…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর